একাদশ শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান ২য় পত্রের ২ নম্বর অধ্যায় ‘প্রাণিবৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: Vertebrata উপপর্বের শ্রেণীগুলো অথবা সাতটি শ্রেণীর নাম, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।উত্তর: নিচে উপপর্বের সাতটি শ্রেণীর বিবরণ দেওয়া হলো।Class-1: Cyclostomataবৈশিষ্ট্য: ১. দেহ লম্বাটে, বাইন মাছের মতো।২. মুখ চোয়ালহীন, গোলাকার ও চোষকযুক্ত।৩. জোড়া পাখাহীন, একক মাধ্যম পাখনা বর্তমান।৪. ফুলকা ছিদ্র (ছয় থেকে ১৫) জোড়া।৫. হূৎপিণ্ড দুটি প্রকোষ্ঠবিশিষ্ট (১টি নিলয় ও ১টি অলিন্দ)।৬. নাসারন্ধ্র একটি, মাধ্যম। ৭. ত্বক আঁশহীন ও গ্রন্থিযুক্ত।যেমন: Petromyzon marinus, Myxine glutinosa Class-2: Chondrichthyes১. আন্তকঙ্কাল তরুণাস্থিনির্মিত, সামুদ্রিক।২. দেহ অসংখ্য ও ক্ষুদ্র প্লাকয়েড আঁশে আবৃত।৩. যুগ্ম পাখনা অনুপস্থিত। ৪. ফুলকা ছিদ্র (পাঁচ থেকে সাত) জোড়া।৫. লেজের পাখনা হেটারোসার্কাল বা অসমান প্রকৃতির।৬. পটকা বা বায়ুথলি থাকে না।৭. কানকো বা অপারকুলাম থাকে না।যেমন: Torpedo torpedo, Raja rajaClass-3: Osteichthyes১. আন্তকঙ্কাল অস্থিনির্মিত, মিঠাপানির বা সামুদ্রিক মাছ।২. দেহ সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশে আবৃত।৩. মধ্য ও যুগ্ম পাখনা উপস্থিত। ৪. ফুলকা তিন জোড়া।৫. লেজের পাখনা হোমোসার্কাল বা সমান প্রকৃতির।৬. পটকা বা বায়ুথলি উপস্থিত।৭. এক জোড়া অপারকুলাম বা কানকো বর্তমান।যেমন: Catla catla, Hilsa hilisaClass-4: Anphibia১. দেহ আঁশহীন নয়, গ্রন্থিময় ও সিক্ত।২. জীবনের প্রথম পর্যায়ে জলে, পূর্ণাঙ্গ পর্যায়ে স্থলে বাস করে।৩. জলে ফুলকা স্থলে ফুসফুসের সাহায্যে শ্বাসন ঘটে।৪. হূৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট (দুটি অলিন্দ, একটি নিলয়)।৫. দুই জোড়া পদ প্রতিপদে নখরবিহীন আঙুল বর্তমান।৬. নিষেকক্রিয়া বাহ্যিক। ৭. রূপান্তর বা লার্ভা দশা বর্তমান।যেমন: Rana tigrina, Hyla hylaClass-5: Reptilia১. দেহত্বক শুষ্ক, এপিডামাল আঁশ বা প্লেটে আবৃত।বুকে ভর দিয়ে চলে।৩. দুই জোড়া পদ, প্রতিপদে পাঁচটি করে নখরযুক্ত আঙুল।৪. হূৎপিণ্ড অসম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট (দুটি অলিন্দ, একটি অসম্পূর্ণ বিভক্ত নিলয়।)৫. দেহের শেষভাগে লেজ বর্তমান।৬. অবসারণি ছিদ্র আড়াআড়ি অবস্থিত। ৭. স্থলে ডিম পাড়ে।যেমন: Naja naja, Varanus bengalensis # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল