Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Step-16: Across-এর ব্যবহারRule-1: বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:(a) He walked across the field.(b) I drew a line across the page.Rule-2: শরীরের অঙ্গের ওপর বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:(a) He hit him across the face.(b) It is too tight across the back.Rule-3: একটি স্থানের প্রত্যন্ত অঞ্চল কিংবা অনেক লোকের মাঝে বোঝাতে across ব্যবহূত হয়। যেমন: (a) Her family is scattered all across the country.(b) This view is common across all sections of the community.Step-17: In-এর ব্যবহারRule-1: স্থানে কিংবা এলাকার মধ্যে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:(a) This is the country in Africa. (b) The kids were playing in the street. Rule-2: কোনো বস্তুর ভেতরে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) He is in the drawing room. (b) She got in her car and drove off. Rule-3: কালে বা সময়ে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) Nazrul was born in 1899 and died in 1976. (b) She will meet you in spring. Rule-4: কোনো বস্তুর অবয়বের মধ্যে কিংবা কোনো বস্তুকে পরিবেষ্টন করা অর্থে in ব্যবহূত হয়। যেমন:(a) She was lying in bed. (b) Leave the key in the lock. Rule-5: কোনো কিছু পরিধান করা অর্থে in ব্যবহূত হয়। যেমন:(a) She came here in disguise. (b) He was all in black. Rule-6: পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে in ব্যবহূত হয়। যেমন:(a) We went out in the rain.(b) He was sitting alone in the darkness. Rule-7: কোনো কিছু অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে in ব্যবহূত হয়। যেমন: (a) He took part in the function. (b) She is in the army. Rule-8: কোনো কিছুর গঠন, অবয়ব, বিন্যাস কিংবা পরিমাপ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) Roll it up in a ball. (b) They sat in rows. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল