Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি Passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে এসো আমরা Linking Words-এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিই।Definition: Link অর্থ যুক্ত করা। Linker অর্থ যুক্তকারী। যেসব word বা phrase word-এর সঙ্গে word, phrase-এর সঙ্গে phrase এবং sentence-এর সঙ্গে sentence-এর সংযোগ ঘটিয়ে থাকে তাকে Linkers বলে।Rule 1: And/as well as/along with/together with (এবং): এ ধরনের Linker দুটি noun/verb/ adjective/adverb/preposition-এর মধ্যে সংযোজক হিসেবে ব্যবহূত হয়।যেমন: Sumon together with Lalchand came to my office.Rule 2: Not only ... but also (শুধু নয়... আরও) : দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদির শুধু একটিই নয়, অপরটিও হয় এমন বোঝাতে প্রথমটির আগে not only এবং পরেরটির আগে but also বসে। যেমন: Faruk not only reads novels but also plays tennis. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালজুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০মডেল টেস্ট-২-এর (বাংলা ২য় পত্র) সঠিক উত্তর: ১। ক, ২। খ, ৩। খ, ৪। খ, ৫। ঘ, ৬। গ, ৭। খ, ৮। ক, ৯। ক, ১০। খ, ১১। খ, ১২। গ, ১৩। গ, ১৪। গ, ১৫। খ, ১৬। গ, ১৭। ক, ১৮। ক, ১৯। খ, ২০। গ, ২১। ঘ, ২২। ক, ২৩। ক, ২৪। ঘ, ২৫। গ, ২৬। ক, ২৭। গ, ২৮। গ, ২৯। গ, ৩০। ঘ, ৩১। ক, ৩২। খ, ৩৩। গ, ৩৪। ক, ৩৫। খ, ৩৬। গ, ৩৭। ক, ৩৮। খ, ৩৯। খ, ৪০। ক, ৪১। ক, ৪২। গ, ৪৩। ঘ, ৪৪। খ, ৪৫। খ, ৪৬। ঘ, ৪৭। ক, ৪৮। ক, ৪৯। গ, ৫০। ক।