একাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের ধারা ও মান বণ্টন  ২য় অংশপ্রিয় শিক্ষার্থীরা, সিলেবাস বা প্রশ্নের ধরন সম্বন্ধে ধারণা পরিষ্কার না থাকলে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। তাই গতকালের পর NCTB প্রণীত একাদশ শ্রেণীর ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো। PART-A: Seen Comprehension, (Marks-40)Ques. No. 6 (Filling in the gaps without clues): কম্প্রিহেনশনের সামারাইজেশন আকারে একটি প্যাসেজ দেওয়া থাকবে। এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে। প্রতিটি শূন্যস্থানের জন্য ১ করে মোট নম্বর থাকবে ৫। প্যাসেজটি ভালোভাবে পড়ে কম্প্রিহেনশন থেকে তথ্য নিয়ে শূন্যস্থানপূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো clue দেওয়া থাকবে না। উত্তর লেখার সময় প্যাসেজটি না লিখে শুধু সঠিক উত্তর লিখতে হবে। Ques. No.7 (Summarising): সামারাইজিংয়ের ক্ষেত্রে কম্প্রিহেনশনটির ওপর একটি summary লিখতে হবে। এর আকার মূল কমিপ্রহেনশনটির এক-তৃতীয়াংশ হওয়া উচিত। উত্তরটি অনধিক পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। কম্প্রিহেনশনে উল্লিখিত উদাহরণ, ব্যাখ্যা, উপমা ইত্যাদি বাদ যাবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 8 (Flow Chart): প্রদত্ত সিন কমিপ্রহেনশনের ওপর ভিত্তি করে এ অংশে flow chart থাকবে। নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে পাঁচটি যথাযথ word/phrase দিয়ে flow chart-এর box-গুলো পূরণ করতে হবে। এখানে প্যাসেজের বিশেষ কোনো দিক অথবা সমগ্র প্যাসেজের ওপর মন্তব্যমূলক বিষয়গুলো চিহ্নিত করে phrase আকারে লিখতে হবে। Phrase-গুলো লেখার সময় বাক্যের auxiliary verb এবং articles বাদ যাবে। PART-B: Vocabulary (Marks-20)Ques. No. 9 (Filling in the gaps with clues): এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান-সংবলিত একটি passage (with clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০। উত্তর লেখার সময় passage-টি খাতায় তোলার প্রয়োজন নেই, শুধু উত্তর লিখলেই চলবে। শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে । Ques. No. 10 (Filling in the gaps without clues): এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান-সংবলিত একটি passage (without clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০। উত্তর লেখার সময় passage-টি খাতায় তোলার প্রয়োজন নেই, শুধু উত্তর লিখলেই চলবে। শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে। অর্থের সঙ্গে মিল রেখে যথাযথ word/phrase দিয়ে gap-গুলো পূরণ করতে হবে। PART-C: Guided Writing (Marks-40)Question No. 11 (Substitution Table): এই প্রশ্নে চার column-এর একটা substitution table দেওয়া থাকবে। ওই table থেকে ছয়টি অর্থপূর্ণ এবং ধারাবাহিক বাক্য তৈরি করতে হবে। text-টি পাঠ্যবই সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতি বাক্যের জন্য নম্বর থাকবে ২। ছয়টি বাক্যের জন্য মোট নম্বর থাকবে ১২। Question No. 12: (Re-arranging): এই প্রশ্নে কোনো ঘটনা বা বিখ্যাত ব্যক্তিত্বের জীবনী বা গল্প সম্পর্কে ১৪টি sentence এলোমেলোভাবে দেওয়া থাকবে। শিক্ষার্থীদের ১৪টি এলোমেলো sentence-কে এমন ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে, যাতে পরিশেষে এটি একটি গল্পের আকার লাভ করে। এবং অনুচ্ছেদের ওপর বাক্যের ক্রমিক নম্বরগুলো লিখে বাক্যের ধারাবাহিকতা দেখাতে হবে। অর্থাৎ বাক্যগুলোকে according to order বা sequence অনুসারে সাজাতে হবে। তবে কোনো বাক্যের sequence ভুল হলে শুধু সেই বাক্যের জন্য নম্বর কাটা যাবে। এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাজানো অন্য বাক্যসমূহের জন্য নম্বর দেওয়া হবে। এতে মোট ১৪টি বাক্যের প্রতিটির জন্য ১ নম্বর করে মোট নম্বর ১৪। Question No. 13 (Paragraph Writing): B অংশটি মূলত writing skill যাচাই করার জন্য। এই প্রশ্নের কোনো বিষয় যেমন কোনো ভ্রমণ, স্কুল বা কলেজের প্রথম বা শেষ দিন, কোনো অস্বাভাবিক ঘটনা, পারিবারিক উৎসব, ধর্মীয় উৎসব প্রভৃতির ওপর কিছু প্রশ্ন সংকেত (clue) থাকবে। প্রশ্নের ওপর ভিত্তি করে ১৫০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে। Paragraph-টির একটি সুন্দর title (শিরোনাম) দিতে হবে। Paragraph-টি হতে হবে এক প্যারায়। একাধিক প্যারায় লিখলে নম্বর কাটা যাবে। এই Paragraph Writing-এ মোট নম্বর থাকবে ১৪। সাধারণত কোনো কিছু free hand-এ লিখতে গেলে শিক্ষার্থীদের নিজম্ব মতামত প্রকাশ করার অনেক সুযোগ থাকে। কিন্তু Questioning Paragraph-এর ক্ষেত্রে শিক্ষার্থীকে ওই প্রশ্নগুলোর ওপর নির্ভর করেই Paragraph লিখতে হয়। এর জন্য grammar-এর basic item-গুলো ভালো করে অনুধাবন করতে হবে এবং sentence লেখার কৌশল জানতে হবে। বারবার অনুশীলন করতে হবে, vocabulary ও এর ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে।