একাদশ শ্রেণীর পড়া: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা রচনা  স্বদেশ প্রেমসংসারমঞ্চে আমরা সবাই কোনো না কোনো আকর্ষণকে কেন্দ্র করে আবর্তন করি। এ আকর্ষণেরই একটি ব্যতিক্রমী স্বাক্ষর দেশপ্রেম। ঔদার্য আর ত্যাগের মহিমায় এ ভালোবাসা প্রোজ্জ্বল। মানুষের সৃষ্টিশীল চোখে দেশপ্রেম একটু অন্য রকম ভালোবাসা, অন্য রকম আকর্ষণ। তাই কবির মনের অভিব্যক্তি—‘স্বদেশের তরে নেই যার মনকে বলে মানুষ তারে? পশু সেইজন।’স্বদেশপ্রেম সবচেয়ে মহিমাময়; সর্বোচ্চ কার্যকর। স্বদেশ আমাদের মা। এর প্রতিটি ধূলিকণায় বিশ্ববিধাতার অধিষ্ঠান—এ মনোভাব হূদয় গভীরে প্রোথিত থাকলে হূদয়ের সব ভালোবাসা খুঁজে পাবে তার গন্তব্যস্থল। যে দেশে যে মানুষ জন্মগ্রহণ করে, সে দেশই তার স্বদেশ। এটি মায়ের মতোই প্রিয়, শ্রদ্ধেয়। জন্মভূমির প্রতিটি ধূলিকণাকে নিজ দেহের প্রতিটি কোষ মনে করে তাকে ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ দেখানোই হচ্ছে স্বদেশপ্রেম বা দেশপ্রেম। স্বদেশপ্রীতি মানুষের ভেতর জন্ম দেয় মহৎ হওয়ার গুণাবলি। ঈশ্বরভক্তি ভিন্ন দেশপ্রীতি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধর্ম। বরফগলা পানি আর বারিধারার সম্মিলিত মিছিলে সৃষ্টি হয় নদী। এরা মাটিকে উর্বর করে শ্যামলিমাময় ধেয়ে চলে সাগরপানে। ঠিক তেমনি করে আমরাও দেশকে ভালোবেসে মানবকল্যাণে হাত বাড়িয়ে এগোতে পারি মহাশক্তি বিশ্বস্রষ্টার সান্নিধ্য পাওয়ার পথে। যিনি মা, তিনিই মাতৃভূমি, জগৎমাতা তারই মাঝে বিরাজিত। আর এ জন্যই দেশপ্রেম মহা গর্বে উচ্চকিত। তাই কবির আবেগদীপ্ত বক্তব্য, জীবন সত্যের উপস্থাপন—‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদর্পী গরীয়সী।’নিজের প্রতি ভালোবাসা থেকেই জন্ম নেয় স্বদেশের প্রতি ভালোবাসা। স্বদেশের মাটি, বাতাস, পানির সঙ্গে আমরা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। এদের সঙ্গে তৈরি হয় প্রেমের মালা। এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়া অঙ্গহানিরই নামান্তর। প্রকৃতপক্ষে দেশপ্রেমের উদ্ভব হয় আত্মসম্মানবোধ থেকে। যে জাতির আত্মসম্মানবোধ যত প্রখর, সে জাতি দেশপ্রেমে তত প্রবল। দেশপ্রেম এক প্রকার পরিশুদ্ধ ভাবাবেগ। নিঃস্বার্থ হিংসাবিহীন স্বদেশপ্রেমই দেশপ্রেম। ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে বৃহত্তর স্বার্থের দিকে মন যখন পরিচালিত হয়, যখন আত্মকল্যাণ অপেক্ষা বৃহত্তর কল্যাণবোধ সক্রিয় হয়ে ওঠে। তখন জ্বলে ওঠে স্বদেশের প্রতি ভালোবাসার নিষ্কলুষ প্রদীপশিখা।স্বদেশপ্রেমিকের দেশ সেবার পথে বাধা অনেক। অত্যাচার সীমাহীন, কিন্তু পথের ঝড়-ঝঞ্ঝা, বজ্রপাত তাদের দৃঢ় বলিষ্ঠ পদক্ষেপের কাছে মিথ্যা প্রমাণিত হয়। ইতিহাসের পানে তাকালে এর ভূরি ভূরি দৃষ্টান্ত মেলে। পরদেশি কিংবা স্বৈরশাসকের রক্তচক্ষু কিংবা উদ্যত অস্ত্র তাদের নিবৃত্ত করতে পারে না, আমাদের বাংলাদেশের ইতিহাসও স্বদেশপ্রেমের গর্বে গর্বিত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ আমাদের স্বদেশপ্রেমের প্রমাণ দেয়।দেশপ্রেম জাতি ও দেশের জন্য গৌরবের বস্তু। কিন্তু অন্ধ দেশপ্রেম ধারণ করে ভয়ংকর রূপ। জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ অনিবার্য করে তোলে অন্ধ দেশপ্রেম। আমরা স্বদেশের জয়গান গাইতে গিয়ে যদি অপরের স্বদেশপ্রেমকে আহত করি, তবে সেই স্বদেশপ্রেম ডেকে আনে ভয়াবহ দ্বন্দ্ব-সংঘাত। গ্রিসের আলেকজান্ডার, ইরানের নাদির শাহ নিজেদের শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করতে গিয়ে দেশের কপাল পুড়েছেন। হিটলারের জার্মান দখল কিংবা মুসোলিনীয় ইতালি উগ্র জাতীয়তাবাদের নগ্ন রূপ। চলমান বিশ্বের শক্তিশালী রাষ্ট্র কর্তৃক দুর্বল রাষ্ট্রগুলোর প্রতি আগ্রাসী মনোভাব অন্ধ দেশপ্রেমের বহিঃপ্রকাশ।স্বদেশের প্রতি ভালোবাসা তার বিপর্যয়েই প্রকাশ পায়; দুর্দিনেই তার পূর্ণ বিকাশ ঘটে। স্বদেশের পরাধীনতায়, স্বদেশের ওপর হামলায়, স্বদেশের মুখে কলঙ্কের কালিমা লেপনের সময় মানুষের ভেতর স্বদেশপ্রীতি মূর্ত হয়ে ওঠে। তখন জন্মভূমি কাতর নয়নে সন্তানের দিকে তাকায়, আর সন্তান জননীর বেদনায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে। স্বদেশের দুঃখমোচনে সে তখন জীবন উৎসর্গ করে ধন্য হতে চায়। প্রবাস জীবনেও স্বদেশপ্রেম মূর্ত হয়ে ওঠে—জলাশয় বিচ্ছিন্ন মৎস্যের মতো। তখন জীর্ণ কুটিরই রানির মতো ঐশ্বর্য নিয়ে দেখা দেয় এভাবে—‘আমার কুটিরখানিসে যে আমার হূদয় রাণী।’# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল