একাদশ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর  # উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মৌল যোজ্যতা স্তর A ns2 B (n+1)s2 C ns2np5প্রশ্ন: ক. যোজ্যতাস্তর কী?প্রশ্ন: খ. রাসায়নিক আসক্তি বলতে কি বোঝায়?প্রশ্ন: গ. B ও C যৌগ গঠনে কোন বন্ধনে আবদ্ধ হয়? -ব্যাখ্যা কর।প্রশ্ন: ঘ. উদ্দীপকের AC2 ও BC2 যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক পানিতে দ্রবনীয়?-যুক্তিসহ কারণ বিশ্লেষণ কর।উত্তর ঃ ক. কোন পরমাণুর সর্বশেষ শক্তিস্তরকে ওই পরমাণুর যোজ্যতাস্তর বলে; যেমন-7N = 1s2 2s22px1py1pz1Nএর যোজ্যতাস্তরউত্তর ঃ খ. যে আকর্ষণে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে সংযুক্ত থাকতে চায় তাকে রাসায়নিক আসক্তি বলে। এই আসক্তির একটি বড় কারণ হল পরমাণুসমূহের স্থিতিশীলতা অর্জন। যেমন- হাইড্রোজেন ও অক্সিজেন মৌল অবস্থায় থাকার চেয়ে পানি গঠন করে থাকায় তারা অধিক স্থিতিশীলতা অর্জন করে। নিচে হাইড্রোজেন ও অক্সিজেন থেকে পানি উৎপাদন দেখানো হ’ল।1H = 1s1 এবং 8O = 1s2 2s22px2py1pz1এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় হাইড্রোজেন ও অক্সিজেন কোন পরমাণুই স্থিতিশীল নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারেনি এজন্য তারা উপযুক্ত পরিবেশ পেলেই পানি গঠনের মাধ্যমে নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে। অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেন যথাক্রমে নিকটতম নিস্ক্রিয় গ্যাস হিলিয়াম ও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীলতা অর্জনের এই আকর্ষণকে রাসায়নিক আসক্তি বলে।উত্তর ঃ গ. B ও C যৌগ গঠনে আয়নিক বন্ধন গঠন করে; কারণ জানি দুইটি বীপরিতধর্মী চার্জবিশিষ্ট আয়ণ আয়নিক বন্ধনে আবদ্ধ হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে B এর যোজ্যতাস্তরের ইলেকট্রন বিন্যাস (n+1)s2 এবং C এর যোজ্যতাস্তরের ইলেকট্রনবিন্যাস ms2mp5। এখানে B পরমাণুর যেমন দুইটি বাড়তি ইলেকট্রন আছে এবং C পরমাণুর তেমনি একটি ইলেকট্রন ঘাটতি আছে। সেক্ষেত্রে- B [(n+1)s2] – 2e  B2+ [নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস] C [ms2mp5] + e  C- [নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস]অর্থাৎ B পরমাণুটি যোজ্যতাস্তরের ইলেকট্রনদ্বয় ছেড়ে দিয়ে সহজেই নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে। এবং দুইটি C সেই ইলেকট্রনদ্বয় গ্রহণ করে সহজেই নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে। 2C [ms2mp5] + 2e  2C- এভাবে উভয়ই পরস্পর বীপরিতধর্মী চার্জপ্রাপ্ত হয় এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে।B+ [স্থিতিশীল] + 2C- [স্থিতিশীল]  BC2 [আয়নিক বন্ধন]উত্তর ঃ ঘ. BC2 যৌগটি অতিমাত্রায় পানিতে অধিক দ্রবনীয়; কারণ আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে এবং পোলারায়নের মাধ্যমে আয়নিক যৌগে সমযোজী ধর্ম দেখা যায়, আয়নিক যৌগ পোলারায়নআবার ফাজানের সূত্র হতে, পর্যায় সারণিতে একই গ্রুপে যতই নিচ থেকে উপরে দিকে যাওয়া যায়, একই চার্জযুক্ত ক্যাটায়নসমূহের আকার কমে যাওয়ায় পোলারায়ন ক্ষমতাও বেড়ে যায়, অর্থাৎ এ সব আয়নের যৌগসমূহের সমযোজী ধর্ম তত বাড়ে।এখানে, AC2 ও BC2 যৌগদ্বয়ের মধ্যে C মৌলটি নির্দৃিষ্ট থাকায় এদের পানিতে দ্রবনীয় A ও B মৌলের আকারের উপরে নির্ভর করে. এখানে A ও B এর পর্যায় যথাক্রমে n ও n+1 অর্থাৎ A যে পর্যায়ের মৌল B অবশ্যই তার পরবর্তী পর্যায়ের মৌল। এক্ষেত্রে B অপেক্ষা A এর আকার ছোট হওয়ায় C মৌলটির ইলেকট্রন মেঘকে নিজের দিকে বেশি আকৃষ্ট করে এজন্য B অপেক্ষা A এর পোলারাইজেশন বেশি হয় অর্থাৎ AC2 যৌগে সমযোজী চরিত্র বেশি ফলে পানিতে দ্রবনীয়তা অপেক্ষাকৃত কম হয় এবং BC2 যৌগটি অতিমাত্রায় পানিতে অধিক দ্রবনীয়।দ্রবণের ক্ষেত্রে তার আয়তন হবে 18.66 mL অর্থাৎ পূর্বের আয়তনের কম।