প্রশ্নের ধারা ও মান বণ্টন ১ম অংশপ্রিয় শিক্ষার্থীরা, সিলেবাস বা প্রশ্নের ধরন সম্বন্ধে ধারণা পরিষ্কার না থাকলে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। তাই NCTB প্রণীত একাদশ শ্রেণীর ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো। PART-A: Seen Comprehension, (Marks-40)Ques. No. 1 (Multiple Choice): এ অংশটি প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিত্তি করে হবে। প্রতিটি প্রশ্নের যেকোনো অংশে তিনটি প্রায় সমজাতীয় শব্দ থাকবে। এই তিনটি শব্দ থেকে বাক্যের সঙ্গে মিল রেখে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্য পূর্ণ করতে হবে। উত্তর লেখার সময় শুধু সঠিক উত্তরটুকু লিখতে হবে। পুরো বাক্য না লিখলেও চলবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 2 (True/False): প্যাসেজ-ভিত্তিক পাচটি স্টেটমেন্ট থাকবে। এ প্রশ্নটি করা হবে ভুল-শুদ্ধ যাচাইয়ের জন্য। প্যাসেজ অনুযায়ী কোন প্রশ্নটি সঠিক এবং কোন প্রশ্নটি ভুল তা বুঝতে হবে। সঠিক হলে true এবং ভুল হলে false লিখে correct answer লিখতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 3 (Filling in the gaps with clues): এখানে প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে একটি করে শব্দ দেওয়া থাকবে এবং তার শূন্যস্থান থাকবে। বাক্যের অর্থানুসারে ব্র্যাকেটের শব্দটি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে preposition ব্যবহার করে শূন্যস্থানপূরণ করতে হবে। এ ক্ষেত্রে গ্রামারের ওপর ভালো দখল থাকতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 4 (Information Transfer): প্রদত্ত সিন কম্পিহেনশনের আলোকে যেকোনো ব্যক্তি/বস্তু/বিষয় সম্পর্কে পাঁচটি তথ্যের তালিকা করতে বলা হবে এ অংশে। এ অংশে উত্তর করার সময় প্যাসেজটির প্রেক্ষাপট অনুধাবন করা খুব জরুরি। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 5 (Open–ended Questions): সিন কম্প্রিহেনশনের ওপর ৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর হিসাবে মোট নম্বর থাকবে ৫। উত্তর দিতে হবে একটি পূর্ণ বাক্যে, সংক্ষিপ্ত ভাষায়। উত্তর হতে হবে To the point-এ অর্থাৎ যথাযথ। এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে। প্যাসেজ থেকে অবিকল তুলে দেওয়া যাবে না। এ অংশে ভালো করতে হলে tense-এর প্রতি জোর দিতে হবে। প্রশ্ন যে tense-এ থাকবে উত্তরও সেই tense-এর আলোকে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল