প্রশ্নের ধারা ও মান বণ্টন ১ম অংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ NCTB প্রণীত ইংরেজি ২য় পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো।ইংরেজি ২য় পত্রের পাঠ্যক্রমে দুটি অংশ রয়েছে। যথা: PART-A : Grammar (Marks : 40) এবং PART—B : Composition (Marks : 60)PART—A: Grammar (Marks : 40)পরীক্ষায় গ্রামার অংশের ১০টি আইটেম থেকে যেকোনো ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। ৮টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনোটারই বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান ৫। Ques. No. 1 (Using right form of verbs): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। Number, person ও tense অনুযায়ী verb-এর সঠিক রূপ ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 2 (Using appropriate preposition):এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। উপযুক্ত preposition ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 3 (Using articles where necessary):এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। যেখানে প্রয়োজন সেখানে article (a, an, the) ব্যবহার করতে বলা হবে। এমন কিছু শূন্যস্থান অবশ্যই দেওয়া থাকবে যেখানে কোনো article ব্যবহারের প্রয়োজন নেই। সে ক্ষেত্রে – চিহ্ন বসাতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 4 (Using linking words): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। উপযুক্ত linking word ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 5 (Phrase and Idioms): এ ক্ষেত্রে ৫টির অধিক phrase and idioms দেওয়া থাকবে। যেকোনো ৫টি phrase and idioms দিয়ে ৫টি sentence তৈরি করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 6 (Changing the form of speech): এ ক্ষেত্রে direct speech-এর একটি ছোট passage দেওয়া থাকবে। এটিকে indirect speech-এ পরিণত করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল