শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনাসৃজনশীলপ্রশ্ন পদ্ধতি প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এরই মধ্যে একাদশ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষা দিয়েছ। তোমরা মাধ্যমিকে যেভাবে প্রস্তুতি নিয়েছিলে ঠিক একইভাবে প্রস্তুতি নেবে বলে আশা করছি। প্রথমেই মনে রাখবে, সৃজনশীল কোনো বিশেষ শ্রেণীর বা বিষয়ের হয় না। সৃজনশীল হলো একটা পদ্ধতি, যেখানে বিভিন্ন স্তরের প্রশ্নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর চিন্তা করার দক্ষতার যাচাই করা হয়। অন্যভাবে বলা যায়, শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এক সেট প্রশ্ন তৈরি করা হবে, যা দিয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পৃথক করা যাবে। প্রশ্নের দ্বারা তুমি কত গভীরভাবে ভাবতে পারো তার পরীক্ষা তোমাকে দিতে হবে। ফলে বইয়ের প্রতিটি বিষয়ই তোমাকে জানতে হবে। বেছে বেছে পড়া যাবে না, বইয়ের প্রতিটি বিষয়ই সমভাবে গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে পড়তে হবে। মনে রাখবে পাঠ্যবইয়ে এমন কোনো বিষয় নেই যা গুরুত্বপূর্ণ নয় এবং চিন্তা করা ছাড়া কোনো বিকল্প নেই। বইয়ের সব বিষয়ের কারণ, কেন এবং কীভাবে এ বিষয়গুলো তোমকে খুঁজতে হবে। কোনো কিছু শুধু দেখা বা মুখস্থ নয় অনুধাবন করতে হবে। কয়েকটি উদাহরণ দেখো।প্রশ্ন: নিচের ছকটি থেকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।মৌল A B Dপ্রোটন সংখ্যা 9 10 11ক. রাসায়নিক বন্ধন কাকে বলে? খ. D মৌলটির পর্যায় সারণিতে অবস্থান উল্লেখ করো। গ. উদ্দীপকের A মৌলটির A2 যৌগ গঠন প্রক্রিয়া বর্ননা করো।ঘ. A ও D, B এর ইলেকট্রনিক কাঠামো অর্জন করলে তাদের আকারের সম্ভাব্য পরিবর্তনের ক্রম যৌক্তিক কারণসহ ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নের উত্তরের জন্য : জ্ঞান: পরমাণু থেকে অণু গঠনের কারণ কী? অনুধাবন: সাধারণত কীভাবে বা কোন উপায়ে একটি পরমাণু অণু গঠন করে, প্রয়োগ: A মৌলটি A2 যৌগ গঠনে কোন পদ্ধতি অনুসরণ করল এবং কীভাবে করল? এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরের জন্য : জ্ঞান: পরমাণুর আকার কাকে বলে? অনুধাবন: পরমাণুসমূহ ইলেকট্রন গ্রহণ/ত্যাগ করলে কোন ধরনের পরিবর্তন হতে পারে? প্রয়োগ: A ও D, B এর ক্ষেত্রে কী ঘটে? উচ্চতর দক্ষতা: A ও D, B এর ক্ষেত্রে এমন ঘটার সম্ভাব্য কারণসমূহ কী কী হতে পারে বলে তুমি মনে করো?উত্তর: ক. রাসায়নিক বন্ধন: যে শক্তি বলে একটি অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন, একটি পানির অণুতে (H2O) দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু রাসায়নিক বন্ধনের কারণে একত্র থাকে।উত্তর: খ. জানি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যতটি স্তর থাকে, সেটি হলো ওই মৌলের পর্যায় এবং সর্বশেষ স্তরে যতটি ইলেকট্রন থাকে, সেটি হলো ওই মৌলের শ্রেণী: এখানে 11D এর ইলেকট্রন বিন্যাস- 1S2 2S22P6 3S1; ফলে ইলেকট্রন বিন্যাসে তিনটি স্তর আছে সেহেতু এটি তৃতীয় পর্যায়ের মৌল এবং সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন থাকে, ফলে এর শ্রেণী 1।উত্তর ঃ গ. জানি, পরমাণুসমূহ অণু গঠনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জন করে বন্ধনের সাধারণ ধারণা অনুযায়ী পরমাণুসমূহ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য নিজেদের সুবিধামতো নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি করে এবং ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জন করে। কোনো পরমাণু আয়নিক বন্ধন তৈরি করবে না আয়নিক ও সমযোজী বন্ধন তৈরি করবে, তা নির্ভর করে ওই পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের ওপর। 9A এর ইলেকট্রন বিন্যাস-1S2 2S22P5।A এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস B এর ইলেকট্রন বিন্যাস- 1S2 2S22P6;অপেক্ষাকৃত স্থিতিশীল একটি অবস্থা। যদি A এই অবস্থা অর্জন করতে চায়, তাহলে A কে আরও একটি ইলেকট্রন প্রয়োজন। এই ইলেকট্রনটি অর্জনের জন্য সে ইলেকট্রন গ্রহণ করেও (আয়নিক বন্ধন) যেমন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, তেমনিভাবে ওই ইলেকট্রনটি শেয়ারের মাধ্যমেও (সমযোজী বন্ধন) নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। যেমন, অন্য একটি A (যার নিজেরও একটি ইলেকট্রন ঘাটতি আছে) পরমাণুর সঙ্গে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। উত্তর ঃ ঘ. A ও C, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস B এর ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি করে। এ ক্ষেত্রে, যদি A, B এর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে—A কে আরও একটি ইলেকট্রন গ্রহন করতে হবে এবং কেন্দ্রের প্রোটন অপেক্ষা ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে A ঋণাত্মক আয়নে পরিণত হবে।A (1S2 2S22P5) + e A- (1S2 2S22P6)আমরা জানি, কোনো পরমাণু বা আয়নের আকার নির্ভর করে তার কেন্দ্রের নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তিস্তর (যোজ্যতা স্তর) এর ইলেকট্রনের দূরত্বের ওপর। A, A-, B এদের প্রোটন ও ইলেকট্রনের অনুপাত—প্রোটন: ইলেকট্রনA 9 9A- 9 10 B 10 10দেখা যাচ্ছে, একই পর্যায়ে বাঁ থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রনের প্রতি প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পায় এবং আকার হ্রাস পায়, সেহেতু B এর আকার সবচেয়ে কম, যেহেতু একই জায়গায় ৯টি ইলেকট্রন থেকে বৃদ্ধি পেয়ে ১০টি ইলেকট্রনে পরিণত হয়, সেহেতু নিজেদের মধ্যে বিকর্ষণের জন্য একটু দূরে দূরে অবস্থানের কারণে A- এ A থেকে একটু বড় হবে। সে ক্ষেত্রে এদের তুলনামূলক আকার- B < A < A-অন্যদিকে, 11D এর ইলেকট্রন বিন্যাস- 1S2 2S22P6 3S1; D এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস B এর ইলেকট্রন বিন্যাস- 1S2 2S22P6অপেক্ষাকৃত স্থিতিশীল একটি অবস্থা। যদি D এই অবস্থা অর্জন করতে চায়, তাহলে D এর একটি ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন। এ ক্ষেত্রে কেন্দ্রের প্রোটন অপেক্ষা ইলেকট্রন সংখ্যা কম হওয়ার কারণে D ধণাত্মক আয়নে পরিণত হয়।D (1S2 2S22P6 3S1) - e D+ (1S2 2S22P6)দেখা যাচ্ছে, D এর আকার এখন দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ পরমাণুর (B) চেয়েও কমে যাবে কারণ B তে 8টি প্রোটন থাকলেও D+ এ 9টি প্রোটন, ফলে শেষ শক্তি স্তরের 8টি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, এ জন্য এদের তুলনামূলক আকার— D+ < A < D# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল