রচনামূলক অংশ পূর্ণমান-৬০: সময়-২ ঘণ্টা ১০ মিনিট# ক, খ ও গ বিভাগের প্রত্যেকটি থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও। ৬ ১০ = ৬০ক-বিভাগ: গদ্য১. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বাংলার বর্ষা। ভিটেগুলো ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। কালু মাঝি দেশপ্রীতিতে বিশ্বস্ত। খানসেনাদের অপারেশনে নিয়ে যায় সে নৌকা বেয়ে। নদীর ওপারে মুক্তিবাহিনী আস্তানা গেড়েছে। সেটা গুঁড়িয়ে দিতে হবে। খানসেনারা প্রস্তুত। অপারেশন হবে আজ রাতেই। কালু মাঝির ডাক পড়ল। ভরা জোয়ারের নদী। মাঝনদীতে নৌকা। অস্ত্র আর খানসেনা-বোঝাই নৌকাটি হঠাৎ দুলে উঠে কাত হয়ে গেল। আর্তনাদ করে নদীতে পড়ে গেল খানসেনারা। সাঁতরে কূলে উঠল কালু মাঝি। ক্লান্ত মুখে তার বিজয়ীর হাসি।প্রশ্ন: ক. চরম দুর্দিনেরও কলিমদ্দি দফাদার কেমন মানুষ? ১প্রশ্ন: খ. খানসেনারা কলিমদ্দি দফাদারকে তাদের অভিযানের সঙ্গী হিসেবে বেছে নেয় কেন? ২প্রশ্ন: গ. কালু মাঝি ও কলিমদ্দি দফাদারের পেশাগত পার্থক্য গল্পের আলোকে ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘কালু মাঝি কলিমদ্দি দফাদারের প্রতিচ্ছবি’—‘কলিমদ্দি দফাদার’ গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪২. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পদ্মার বুকে চর জেগেছে। সেখানে নদীভাঙা অনেক মানুষ এসে আশ্রয় নিয়েছে। তারা ঘর তুলেছে, গাছ লাগিয়েছে, চাষাবাদ করছে। নিঃস্ব মানুষগুলো বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে পেয়েছে। অভাব-দারিদ্র্যের মধ্যেও চরজীবনে একটা প্রশান্তির হাওয়া বইতে শুরু করেছে। ঠিক এমনি সময়ে একদিন মহাজনের লাঠিয়ালেরা চরে এসে হাজির হলো। মহাজনের নির্দেশে তারা নিরীহ চরবাসীদের উচ্ছেদ করল। মুখর চর আবার নিথর হয়ে পড়ল।প্রশ্ন: ক. তুলসীগাছটি প্রথম কে দেখতে পায়? ১প্রশ্ন: খ. ‘হিন্দুয়ানির চিহ্ন’ বলতে গল্পে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২প্রশ্ন: গ. অনুচ্ছেদে বর্ণিত নদীভাঙা মানুষগুলোর সঙ্গে ‘একটি তুলসীগাছের কাহিনী’ গল্পের চরিত্রগুলোর যে মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘মুখর চর আবার নিথর হয়ে পড়ল’—অনুচ্ছেদে বর্ণিত এ ঘটনাটি ‘একটি তুলসীগাছে কাহিনী’ গল্পে কীভাবে প্রতিস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো। ৪৩. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় রাখি,আমাকে তুমি বারণ করেছিলে। বলেছিলে, ‘সন্তানের মুখের দিকে চেয়ে আমার কথা শোনো—যেয়ো না।’ আমি দেখলাম, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসা সত্যি অসম্ভব। তাই পালিয়ে আসতে হলো। স্বাধীনতার ডাক আমার প্রাণের মধ্যে বাজছিল। সেই ডাকে সাড়া না দিয়ে আমি যদি তোমাকে নিয়ে, বিনুকে নিয়ে সময় কাটাতাম তাহলে শান্তি পেতাম না; সারাক্ষণ অপরাধী হয়ে থাকতাম। তোমার অমানবিক কষ্ট আর লাঞ্ছনার কথা আমি জানি। আমি তোমাদের রক্ষা করতে পারলাম না। আমাকে ক্ষমা করো।ইতি, মনিরপ্রশ্ন: ক. তপুর স্ত্রীর নাম কী? ১প্রশ্ন: খ. অনন্তকাল ধরে তপু কেমন পথ চলতে চেয়েছিল—ব্যাখ্যা করো। ২প্রশ্ন: গ. তপুর স্ত্রী তপুকে মিছিলে যেতে নিষেধ করেছিল। অনুচ্ছেদের সঙ্গে সেই নিষেধের সম্পর্ক—ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. অনুচ্ছেদের সঙ্গে ‘একুশের গল্প’ শীর্ষক গল্পের অংশবিশেষের বক্তব্যে কী সাদৃশ্য-বৈসাদৃশ্য লক্ষ করা যায়? ৪খ-বিভাগ: কবিতা৪. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঘরের দেয়ালের ফটোগ্র্যাফটি দেখিয়ে কবি অতিথি বন্ধুকে বললেন— এ ‘আমার ছোট ছেলে, যে নেই এখনপাথরের টুকরোর মতনডুবে গেছে আমাদের গ্রামের পুকুরেবছর তিনেক আগে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে।’প্রশ্ন: ক. ‘গহন’ শব্দের কাব্যিক রূপ কী? ১প্রশ্ন: খ. ‘একথা লইয়া ভাবী-সাব মোরে তামাশা করিত শত’—ভাবী-সাব তামাশা করত কেন? ২প্রশ্ন: গ. ‘সেই শোওয়া তার শেষ শোওয়া হবে’—এখানে শেষ শোওয়া উদ্দীপকের দৃশ্যপট অবলম্বনে ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে বর্ণিত কবির ছেলের মৃত্যুস্মৃতি ‘কবর’ কবিতায় বৃদ্ধের কোন বেদনাবোধের প্রতিনিধিত্ব করে—বিশ্লেষণ করো। ৪৫. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হলো জানি না তা।নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতাদুয়ারে তোমার সাত-সাগরের জোয়ার এনেছে ফেনাতবু জাগলে না? তবু তুমি জাগলে না?সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজঅচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ।প্রশ্ন: ক. ‘পাঞ্জেরি’ শব্দের অর্থ কী? ১প্রশ্ন: খ. ‘এখনো তোমার আসমান ভরা মেঘে’—পঙিক্তটি ব্যাখ্যা করো। ২প্রশ্ন: গ. অনুচ্ছেদের আলোকে ‘পাঞ্জেরি’ কবিতার ভাববস্তু উপস্থাপন করো। ৩প্রশ্ন: ঘ. অনুচ্ছেদের সঙ্গে ‘পাঞ্জেরি’ কবিতার শৈলীগত সম্পর্ক বিচার করো। ৪৬. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আঠারো বছর বয়সের নেই ভয়/পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধাএ বয়সে কেউ মাথা নোয়াবার নয়/আঠারো বছর বয়স জানে না কাঁদা ... ... ... ... ... ... ... ...ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা/চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকাঝিমায় যেন চিত্রপটে আঁঁকা/অন্ধকারে বন্ধ করা খাঁচায়প্রশ্ন: ক. আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? ১প্রশ্ন: খ. কবি আঠারো বছর বয়সকে দুঃসহ বলেছেন কেন? ২প্রশ্ন: গ. কবিতাংশ দুটিতে কী বৈপরীত্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. সমাজের দুরবস্থা লাঘবে দ্বিতীয় কবিতাংশটি কতটুকু সহায়ক বলে তুমি মনে করো? ৪গ-বিভাগ: উপন্যাস৭. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পদ্মার নদী ভাঙনে মুন্সিগঞ্জের সুন্দরপুর গ্রামের অধিকাংশ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাস্তুহীন গরিব এই লোকগুলোর পুনর্বাসনের জন্য কাজ করছে উদ্যমী, সাহসী ইকবাল রহমান। নিঃস্বার্থভাবে নিজের জমির অনেকখানি অংশ তাদের পুনর্বাসনের কাজে লাগালেন। অসহায় লোকগুলো ঠাঁই পেল ইকবাল সাহেবের জায়গায়।প্রশ্ন: ক. রথের উৎসব কোন গ্রামে অনুষ্ঠিত হয়? ১প্রশ্ন: খ. মাছের দাম বুঝিয়ে দেওয়ার সময় ধনঞ্জয় কুবেরকে সরিয়ে দেয় কেন? ব্যাখ্যা করো। ২প্রশ্ন: গ. হোসেন মিয়ার সঙ্গে ইকবাল সাহেবের সাহায্য করার মানসিকতার সাদৃশ্য নিরুপণ করো। ৩প্রশ্ন: ঘ. ‘হোসেন মিয়ার মতো ইকবাল সাহেবের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মানসিকতা একেবারেই নেই।’ এই উক্তিটির তাৎপর্য বিচার করো। ৪৮. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গ্রামের নাম ফেনুয়া। কালও গ্রামটি ছিল দরিদ্র কুমোরদের পরিপাটি স্বর্গালোক। আজ আর তা বলিবার অবকাশ নেই। গতকাল রাতে বয়ে যাওয়া কালবৈশাখী স্বর্গলোকের সে পরিচয় বদলে দিয়েছে। কেড়ে নিয়েছে মোমেনা আর তার শিশুকন্যা সেলিনার প্রাণ। আহত হয়েছে আরও অনেকে। তাদের নিয়ে ব্যস্ত কেউ কেউ। তবে নিজের ধ্বংসের বিলাপেই সবাই নিমগ্ন। একই চিন্তা, আবার কবে তারা ঘর ওঠাতে পারবে। মাথার ওপর ছাদহীন মানুষগুলোকে বড় বেশি ক্লান্ত মনে হচ্ছে।প্রশ্ন: ক. ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে? ১প্রশ্ন: খ. আলিমুদ্দি ময়না দ্বীপে চলে গিয়েছিল কেন? ২প্রশ্ন: গ. অনুচ্ছেদে ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কোন দৃশ্যপট প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘অনুচ্ছেদ ও “পদ্মা নদীর মাঝি” উপন্যাসে উল্লিখিত মানুষগুলো ভাগ্যবিড়ম্বনার শিকার’—বিশ্লেষণ করো। ৪৯. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। লক্ষণ মালো বড় বড় দীঘি জমা নিয়ে মাছের চাষ করে। মাছ ধরার চেয়ে এতে লাভ অনেক বেশি। পোনা ছাড়া, মাছের যত্ন, মাছ ধরা ও চালান দেওয়ার কাজে সে গরিব জেলেদের মজুর খাটায়। বর্ষাকাল মাছ ধরার মৌসুম। জেলেরা তখন বেশি মজুরিতে অন্যের নৌকায় মাছ ধরার কাজ করে। তাই লক্ষণ মালো কাজের লোক পায় না। বর্ষাশেষে জেলেরা বেকার হয়ে যায়। জেলেদের জাল নেই, জমা নেওয়ার টাকাও নেই। তাই তারা আয়ের আশায় লক্ষণ মালোর কাছে দৌড়ায়। সে নিমরাজি ভাব দেখিয়ে তাদের কাজে লাগিয়ে দেয়।প্রশ্ন: ক. ‘পোলা দিয়া করুম কী?’—উক্তিটি কার? ১প্রশ্ন: খ. কুবের পুকুর জমা নিতে চায় কেন?—ব্যাখ্যা করো। ২প্রশ্ন: গ. কুবের চরিত্রের যে দিকটি উদ্দীপকের জেলেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ধনঞ্জয় ও লক্ষণ মালো চরিত্র দুটির মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। ৪# বহুনির্বাচনী অংশ ছাপা হবে আগামীকাল