বহুনির্বাচনী অংশপূর্ণমান-৪০: সময়-৪০ মিনিট১. কমলাকান্ত কোন পরিচয়ে আদালতে এসেছেন?ক. ফরিয়াদি খ. আসামি গ. সাক্ষী ঘ. উকিল# নিচের সংলাপগুলো পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।নাহিদ: বাবা, আমার ফিরতে সন্ধ্যা হবে। খাবার হটপটে রেখে গেলাম, সময়মতো খেয়ে নিয়ো।আলম: ঠিক আছে। চিনির কৌটাটা কোথায় রে মা?নাহিদ: ওটা আমি সরিয়ে রেখেছি। চিনি পেলে তুমি সারা দিনে তিন কাপ চায়ে ছ-চামচ চিনি খাবে।আলম: দেখিস, তোর লুকানো চিনির কৌটার মতো না আমিও জীবন থেকে লুকায়িত হই।! হা হা হা!২. গৌরীশংকর ও হৈমন্তীর কথোপকথনের সঙ্গে সংলাপগুলোর সাদৃশ্য রয়েছেi. ভাবে ii. সাহিত্য ধরনে iii. ভাষাশৈলীতেনিচের কোনটি সঠিক?ক. i. খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii, iii৩. হৈমন্তী গল্পের পিতা-কন্যার কোন বিষয়টি সংলাপগুলোর মূলভাবের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ?ক. সম্পর্কের গভীরতা খ. উদার মনোভাব গ. চিন্তার স্বাধীনতা ঘ. বাক্পটুতা৪. ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেয়ো—উক্তিটি কার?ক. মৃত্যুঞ্জয়ের খ. বিলাসীর গ. ন্যাড়ার ঘ. খুড়ার# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।প্রচার শেষে জ্ঞানের কথার উদ্দেশ্য সফল। কিন্তু হুদয়ভাবের কথা প্রচারে শেষ হয় না। তা কালজয়ী।৫. সাহিত্যে খেলা প্রবন্ধে অনুচ্ছেদটির ‘জ্ঞানের কথা’র সমার্থক ভাব হলো—i. খবর প্রদানের ii. পাঠকের মনতুষ্টি iii. মুখস্থবিদ্যানিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii, iii ঘ. i, ii, iii৬. ‘সাহিত্য খেলা’ প্রবন্ধটি অনুসারে নিচের কোনটি অনুচ্ছেদের মূলভাবের সঙ্গে অধিক সংগতিপূর্ণ?ক. মনের শূন্যতা পূর্ণ করাই সাহিত্যের লক্ষ্যখ. কল্যাণ সাধন করা সাহিত্যের প্রধান উদ্দেশ্যগ. প্রশংসা অর্জনের জন্য সাহিত্যের সৃষ্টিঘ. মনের সঙ্গে সম্পর্ক রচনা সাহিত্যের বৈশিষ্ট্য৭. নারীদের শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ, এটা তাদের— i. অকর্মণ্য করে তোলে ii. মানসিক দাসত্ব প্রকাশ করে iii. স্বামীদের আরামপ্রিয়তা বৃদ্ধি করেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৮. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?ক. মধ্যমণি খ. দলপতি গ. সহযাত্রী ঘ. পূজারি৯. ‘আগুইনা চিতা’ কী?ক. হিংস্র প্রাণীবিশেষ খ. ভেষজ উদ্ভিদ গ. জ্বলন্ত শ্মশান ঘ. ক্ষিপ্র যোদ্ধা১০. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে তুলসী গাছটি কীসের প্রতীক?ক. প্রাকৃতিক দুর্যোগের খ. অর্থনৈতিক অচলাবস্থার গ. সামাজিক অস্থিরতা ঘ. রাজনৈতিক ঘূর্ণাবর্তের১১. তপুর প্রিয় বিষয় কী ছিল?ক. বই পড়া খ. গল্প বলা গ. কঙ্কাল দেখা ঘ. মিছিল করা১২. কোন জীবনের প্রতি তপুর অফুরন্ত আগ্রহ ছিল?i. সুশৃঙ্খল সামরিক জীবনের প্রতি ii. অর্থ-ঐশ্বর্যে সমৃদ্ধ কেতাদুরস্ত জীবনের প্রতি iii. প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নির্জন জীবনের প্রতিনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. iii১৩. ল্যাটিন শব্দ ‘corruptus’-এর অর্থ কী?ক. বিধ্বস্ত খ. বিকৃত গ. ধ্বংস ঘ. নষ্ট১৪. এইডস রোগটি কখন প্রথম ধরা পড়ে?ক. ১৯৮১ সালে খ. ১৯৮৩ সালে গ. ১৯৮৭ সালে ঘ. ১৯৯৪ সালে১৫. বাংলাদেশের মেয়েরা এইডস রোগের ঝুঁকির মধ্যে আছে। কারণ, এখানে— i. যৌনতা বিষয়টি গোপনীয় ও লজ্জাকর ii. যৌনশিক্ষার প্রচলন নেই iii. সামাজিকভাবে মেয়েদের অবস্থান দুর্বলনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii, iii ১৬. ‘শ্যামলা’ শব্দের অর্থ কী?ক. শ্যামবর্ণ খ. শ্যাওলা গ. শালের পাগড়ি ঘ. এক প্রকার উদ্ভিদ১৭. হৈমর বিয়ে ঠিক হলো কত বছর বয়সে?ক. ১৫ বছর খ. ১৬ বছর গ. ১৭ বছর ঘ. ১৯ বছর১৮. ‘পেলা’ শব্দের অর্থ কী?ক. কৌপীন খ. পেয়ালা গ. ওজন পরিমাপক ঘ. পারিতৌষিক১৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে গৃহত্যাগ করেন?ক. ২৫ খ. ৩০ গ. ২৪ ঘ. ৩২২০. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে সূত্রধর হলো—ক. তাঁতি খ. মালি গ. ছুঁতার ঘ. মাঝি২১. ‘যৌবনের গান’ প্রবন্ধে বর্ণিত কালাপাহাড় কে?ক. হিন্দু যোদ্ধা খ. মুসলিম যোদ্ধা গ. দৈত্য ঘ. ফ্যাসিস্ট যোদ্ধা২২. কাঠের পুলটিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরের দিকে উঠতে হয়?ক. ৩০০ খ. ৪০০ গ. ৪৫০ ঘ. ৪৮০২৩. কে স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পায়?ক. ইউনুস খ. মোদাব্বের গ. মতিন ঘ. আমজাদ২৪. তপুকে কয় বছর পর তার বন্ধুরা ফিরে পেয়েছে?ক. ২ বছর খ. ৩ বছর গ. ৫ বছর ঘ. ৪ বছর২৫. বাংলাদেশের প্রশাসনে কোন প্রক্রিয়া অনুপস্থিত?ক. দক্ষতা খ. জবাবদিহিতা গ. গ্রহণযোগ্যতা ঘ. বৈষম্য২৬. গল্পকথক ন্যাড়ার কয়টি শখ ছিল? ক. ৩টি খ. ৫টি গ. ৪টি ঘ. ২টি২৭. ‘মজিনু বিফল তপে’—চরণাংশে বোঝানো হয়েছে কবির—ক. বাংলা সাহিত্যের প্রতি অবহেলাখ. ইংরেজি সাহিত্যের প্রতি আকর্ষণগ. বাংলা ভাষার সৌন্দর্যে অনাসক্তিঘ. ইংরেজি ভাষায় সাহিত্যচর্চায় ব্যর্থতা# অনুচ্ছেদটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।অজস্র মৃত্যুরে লঙ্ঘি,হে নবীন, চলো অনায়াসেমৃত্যুঞ্জয়ী, জীবন উল্লাসে২৮. অনুচ্ছেদের সঙ্গে ‘সোনার তরী’ কবিতার সাদৃশ্য কোথায়?ক. অলংকারে খ. বক্তব্যে গ. প্রেক্ষাপটে ঘ. আহ্বানে২৯. অনুচ্ছেদের সঙ্গে তুল্য চরণ—ক. যেয়ো যেথা যেতে চাও যারে খুশি তারে দাওখ. ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরী কূলেতে এসেগ. সকলি দিলাম তুলে/ থরে বিথরে এখন আমাকে লহো করুণা করেঘ. শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী৩০. ‘জীবন বন্দনা’ কবিতায় ‘ত্রস্তা ধরণী’ বলতে পৃথিবীর কোন রূপকে বোঝানো হয়েছে?ক. ভীত খ. ভয়ংকর গ. অকর্ষিতা ঘ. অনুগতা৩১. ‘বুনোদল’ কারা?ক. পাকিস্তানি সৈন্য খ. হিংস্র বন্যপশু গ. বর্বর মারাঠি ঘ. বেনিয়া ইংরেজ৩২. ‘কবর’ কবিতার ভাবার্থ হলো, এটি—i. একটি করুণ রসাত্মক কবিতা ii. এক গ্রামীণ বৃদ্ধের জীবন-আলেখ্য iii. মৃত্যুভয়ে কাতর এক বৃদ্ধের স্বগতোক্তিনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii# অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘শ্যামল-কাজল বন আমার ভালো লাগেতবে আমারও প্রতিজ্ঞা আছে অনেকযেতে হবে বহু দূরে—ঘুমিয়ে পড়ার আগেযেতে হবে বহু দূরে—ঘুমিয়ে পড়ার আগে’৩৩. অনুচ্ছেদের ‘শ্যামল-কাজল বন’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ঋতুর রূপক?ক. শরৎ খ. হেমন্ত গ. শীত ঘ. বসন্ত৩৪. অনুচ্ছেদের মূলভাব নিচের কোন চরণে প্রতিফলিত হয়েছে?ক. রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়াখ. তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতেগ. বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতিঘ. তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান৩৫. জিন্দেগানির বা’ব বলতে বোঝানো হয়েছে—ক. জীবনের পর্যায়কে খ. জীবনের পরাজয়কে গ. জীবনকে জয়কে ঘ. জীবনের ক্ষয়কে৩৬. গদ্যছন্দের ক্ষেত্রে প্রযোজ্য—i. নির্ধারিত পর্বসংখ্যা রক্ষা করা যায় নাii. সুনির্দিষ্ট তাল বিভাজন থাকে নাiii. কোনো ছন্দরীতি মেনে চলে নানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৭. কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি; সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। উভয়ের মধ্যে মিলটি তাঁদের—i. কাব্যাদর্শে ii. শ্রেণীচেতনায় iii. প্রতিভার ব্যাপ্তিতেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৩৮. ঊর্ণজাল বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?ক. পুঞ্জীভূত স্মৃতি খ. উড়ন্ত জাল গ. মাকড়সার জাল ঘ. দুঃখ কাতরতা৩৯. আঠারো বছর বয়সে কী নেই?ক. মন্ত্রণা খ. কান্না গ. যন্ত্রণা ঘ. পদস্খলন৪০. ‘বন্দরে বসে যাত্রীরা দিন গোনে’—কিসের জন্য?ক. পরপারে যাওয়ার জন্য খ. নেতার আগমনের জন্য গ. জাহাজে ওঠার জন্য ঘ. নতুন সকালের জন্য।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল