কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, আজ কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধের একটি ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।ব্যাখ্যা: কী প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর কাগজে কী লেখা আছে তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা।আলোচ্য অংশটুকু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘কমলাকান্তের জবানবন্দি’ শীর্ষক হাস্যরসাত্মক রঙ্গব্যঙ্গমূলক নকশা রচনা থেকে নেওয়া হয়েছে।আলোচ্য অংশে তৎকালীন আদালতের বিচারব্যবস্থার অসংগতি অন্তঃসারশূন্যতার বহিঃপ্রকাশ ঘটেছে।প্রসন্ন গোয়ালিনীর গরুচুরির মামলার সাক্ষী আফিমখোর ব্রাহ্মণ কমলাকান্ত। আপাতদৃষ্টিতে তাকে কিছুটা অপ্রকৃতিস্থ মনে হলেও তার সূক্ষ্ম পর্যবেক্ষণশীল দৃষ্টি সদাজাগ্রত। সাক্ষী দিতে গিয়ে মুহরি যখন তাকে হলফ শুরু করাল, ‘পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া...’ তখন কমলা এ হলফ পড়তে অস্বীকার করে। কারণ ঈশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়, উপলব্ধির বিষয়। এরপর হাকিম মুহরিকে সাধারণ হলফনামা পড়ানোর নির্দেশ দেন। তখন হলফ শুরু হয় এভাবে, ‘আমি প্রতিজ্ঞা করিতেছি যে....’। এতেও কমলাকান্ত আপত্তি তোলে। কারণ প্রতিজ্ঞার বিষয়টি না জেনে প্রতিজ্ঞা করা উচিত নয়। কমলাকান্তের মতে, কী প্রতিজ্ঞা করতে হবে তা না জেনে প্রতিজ্ঞা করা, আর কাগজে কী লেখা হয় তা না দেখে দস্তখত করা একই কথা। এরপর প্রতিজ্ঞা শুনিয়ে তারপর প্রতিজ্ঞা করালে সমস্যার অবসান ঘটে।আপাতদৃষ্টিতে আলোচ্য উক্তির মাধ্যমে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন যে, আদালতে গোছানো প্রথাগত গালভরা বুলির যে কারবার চলে তা অনেকাংশেই কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র।