একাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বিষয়ের ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. উদ্দীপকটির বক্তব্য ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনাটির ভাবার্থের দর্পণ।’ মন্তব্যটি যাচাই করো। উত্তর: ঘ. উদ্দীপক ও ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে সমাজ ও আদালতের অসংগতি স্পষ্ট।কমলাকান্তের জবানবন্দি একটি নকশাজাতীয় রচনা। এতে উকিলের জেরা এবং সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো প্রসন্ন গোয়ালিনীর গরু চুরির মামলার সাক্ষী কমলাকান্তের জবানবন্দির মাধ্যমে আদালতে সাজানো সত্যের অন্তরালে লুকিয়ে থাকা বিচিত্র অসংগতির অভিজ্ঞতা লাভ করা যায়।উদ্দীপকে দেখা যায়, একটি সামাজিক অনুষ্ঠানে কৃত্রিমভাবে সৃষ্টি করা অসংগতি। দৌলতপুরের ধনাঢ্য ব্যক্তি দৌলত খাঁর চল্লিশা উপলক্ষে দরিদ্রভোজন ও বস্ত্রদানের আয়োজন করা হয়েছে। এর তদারকির দায়িত্ব পালন করছে খাঁ সাহেবের ভাগনে এহসান মিয়া। কামলারা খাবারের ডেকচি ও কাপড়ের গাট্টি তার বাড়িতে নিয়ে যাওয়ায় অনুষ্ঠানের শেষাংশে খাদ্য ও বস্ত্রের ঘাটতি পড়ে। ব্যাপারটি ধরা পড়ে রায়হান মিয়ার চোখে। এহসান মিয়া যখন এ বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, রায়হান মিয়া তখন কমলাকান্তের মতোই যথার্থ উত্তর দিয়েছেন।উদ্দীপক ও ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার ভাবার্থ অভিন্ন। উদ্দীপকে দৌলতপুরের ধনাঢ্য ব্যক্তি দৌলত খাঁর চল্লিশা উপলক্ষে দরিদ্রভোজন ও বস্ত্রদানের অনুষ্ঠানের যে অসংগতি দেখা যায়, তা কৃত্রিমভাবে সৃষ্ট। অনুষ্ঠানের তদারক খাঁ সাহেবের ভাগনে এহসান মিয়া খাবারের ডেকচি ও কাপড়ের গাট্টি বাড়িতে নিয়ে যাওয়ায় শেষের দিকে সংকট সৃষ্টি হয়েছে। অনেকেই খাবার ও কাপড় পায়নি। কমলাকান্তের রচনায় ফুটে উঠেছে আদালতের অসংগতির চিত্র। নিয়মকানুনের নামে বাড়াবাড়ি চলে। আদালতে সাক্ষ্য দিতে গেলে আসামি ও সাক্ষী হিসেবে কমলাকান্তের আত্মসম্মানে আঘাত হানে। আদালতের কাজকর্মে এটি একটি অসংগতি। চল্লিশার অনুষ্ঠানে খাবার ও কাপড়ের ঘাটতি পড়ায় এহসান মিয়ার উল্টাপাল্টা কথায় রায়হান মিয়ারও আত্মসম্মানে আঘাত লেগেছিল। উদ্দীপকে যেমন সামাজিক অনুষ্ঠানের অসংগতি চিত্রিত হয়েছে, তেমনই ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় চিহ্নিত হয়েছে আদালতের অসংগতি। সুতরাং এ কথা বলা যায়, ওপরের অনুচ্ছেদটি ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনাটির ভাবার্থের দর্পণ।