একাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধাঙ্গীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।# উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রেণু ও রাজু একই পিতা-মাতার সন্তান। কিন্তু তাদের পিতা-মাতা রাজুকে রেণু অপেক্ষা বেশি আদর-যত্ন করেন। দুই ভাইবোন খেতে বসলে বড় ভাগটা রাজু পায়। রাজু কোনো অপরাধ করলে তাদের পিতা-মাতা বেটা ছেলে বলে আমলে নেন না। রাজুর জন্য গৃহশিক্ষক থাকলেও রেণুর জন্য তা রাখা হয়নি। রেণু যতই বয়োপ্রাপ্ত হচ্ছে পিতা-মাতা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠেছে। এতে রেণু আপত্তি করলে তার মা বলেন, মেয়েদের এত লেখাপড়া শিখে কাজ নেই; বরং ঘরদোর সাজানো-গোছানো, সোয়েটার বুনন এবং রান্না করাটা শিখে নিলে তা কাজে আসবে। প্রশ্ন: ক) অবরোধ প্রথা কী? প্রশ্ন: খ) ‘স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়ার সুবিধা বর্ণনা করো। প্রশ্ন: গ) রেণুর পরিবারে নারীর যে অবস্থা ফুটে উঠেছে, তা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ) রেণুর মায়ের মনোভাবের মধ্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর: ক) বেগম রোকেয়া রচিত ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে অবরোধ প্রথা বলতে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়মকে বোঝানো হয়েছে।উত্তর: খ) ‘স্বামী’ শব্দের অর্থ প্রভু। ‘অর্ধাঙ্গী’ শব্দের অর্থ অর্ধেক অঙ্গ। স্বামী শব্দটিতে নারীর প্রতি পুরুষের আধিপত্যকামী মানসিকতার পরিচয় পাওয়া যায়। অর্ধাঙ্গ শব্দে সমকক্ষতা প্রকাশ পায়।অত্যন্ত বাস্তব সত্য যে নারীরা সমাজের অর্ধাঙ্গ। নারীকে বাদ দিয়ে সমাজের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের সমাজে একজন পুরুষ বিবাহিত জীবনে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিতি লাভ করে। যে পরিচয়ে লুকিয়ে থাকে নারীর প্রতি আধিপত্যকামী মানসিকতা। অপরদিকে ‘অর্ধাঙ্গ’ শব্দটির মাধ্যমে নারী-পুরুষ উভয়ের সমকক্ষতা স্বীকৃতি পায় এবং নারীর মর্যাদা বৃদ্ধি পায়। তাই লেখিকা ‘স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ ব্যবহারের তাগিদ দিয়েছেন। উত্তর: গ) উদ্দীপকে রেণুর পরিবারের নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তাতে রেণুর মা-বাবার মানসিকতার চরম বৈষম্য লক্ষ করা যায়।