একাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌবনের গান  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘যৌবনের গান’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নোগুলোর উত্তর দাও।যুবকেরা পাগল, বারুদের মতো সহজেই যুবকপ্রাণে আগুন ধরে। তরবারি দেখে, কারাগারে ফাঁসিতে কিছুতেই তার দর্পিত প্রাণ কাবু হয় না। এদের মধ্যে স্থিরতা, বীরতা, গাম্ভীর্য, ধর্মভয়, ফাঁসিতে কিছুতেই তার দর্পিত প্রাণ কাবু হয় না। বাষ্পীয় ইঞ্জিন আবদ্ধ শক্তি বলা যায়।প্রশ্ন: ক. গানের পাখিকে তাড়া করে কে?প্রশ্ন: খ. কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন কেন?প্রশ্ন: গ. অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধের যুবকের কোন রূপটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে—মন্তব্যের যৌক্তিক মূল্যায়ন করো।উত্তর: ক. বায়স ফিঙে গানের পাখিকে তাড়া করে।উত্তর: খ. যাদের জীবনে গতি আছে তারাই তরুণ। দুর্বার প্রাণশক্তি নিয়ে যারা এগিয়ে যায় তারাই তরুণ। তরুণেরা তাদের তারুণ্য, শক্তি ও সাহস দিয়ে নিজেদের কাজ নিজে নির্মাণ করে।কবি কাজী নজরুল ইসলামও চান এমনি একটি গতিময় যৌবন ধর্মে দীক্ষিত-কাঙ্ক্ষিত অজানাকে নিজের আয়ত্তে আনবে। সেবা দিয়ে তার চারপাশ সৌন্দর্যে ভরে তুলবে। এই ধর্ম সেই যৌবনের এবং এই বাসনা যারা কামনা করেন তারাই তরুণ, কবি এমনই কামনা করেন বিধায় তিনি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন।উত্তর: গ. অনুচ্ছেদের যুবকদের মধ্যে ‘যৌবনের গান’ প্রবন্ধের যৌবনের গতিময় দিকটি প্রকাশ পেয়েছে।যে জীবনে কোনো সততা, ভীরুতা, কুসংস্কার, পশ্চাৎপদ জীবন ভাবনা নেই, সেই জীবনই গতিময় যৌবনের প্রভায় উদ্ভাসিত। ‘যৌবনের গান’ প্রবন্ধে যৌবনের এই গতিময়তা বোঝাতে নজরুল ইসলাম বলেছেন, যার শক্তি অপরিসীম, যার উৎসাহ ক্লান্তিহীন, সাধনা যার অটল এবং মৃত্যুকে পরোয়া করে না সেই উদ্দীপকের যুবকেরাও গতিময় যৌবনের ধারক ও বাহক। বারুদের মতোই লুপ্ত প্রাণ, জাগ্রত বাসনা তাদের। অসত্য-অন্যায়কে রুখতে তারা কারাগার—ফাঁসিতে অবজ্ঞা করে। জীবনের বাধা অতিক্রম করতে তাদের হাতের উদ্ধত তরবারি বের হয়। ভীরুতা ও স্থিরতা তাদের চলার পথে স্পর্শ করতে পারে না। অযাচিত বিনয় তাদের মধ্যে নেই। ধর্ম ভয়, লোক ভয়কে তারা তুচ্ছ মনে করেই সমাজ নির্মাণের পথে এগিয়ে যায়। এই যুবকদের বলা হয়েছে বাষ্পীয় ইঞ্জিন আবদ্ধ শক্তি। সুতরাং বলা যায়, যৌবনের গান প্রবন্ধে যে অপরাজেয় তরুণের গতিময়তা দেখানো হয়েছে, উদ্দীপকের যুবকদের মধ্যেও সেই অপ্রতিরোধ্য গতির যথাযথ রূপটি প্রকাশ পেয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে মঙ্গলবার