যৌবনের গানপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা বিষয়ের ‘যৌবনের গান’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে-মন্তব্যের যৌক্তিক মূল্যায়ন কর।উত্তর: ঘ. অনুচ্ছেদের মধ্যে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য অর্থাৎ তারুণ্যের দুর্বার গতিময়তা প্রকাশ পেয়েছে।তারুণ্যের এই দুর্বার গতিময়তা মূলত অফুরান প্রাণশক্তি, অজয়কে জয় করার দৃঢ় চেতনা, জীবনের ভালো অর্জনকে বরণ করার পথে সব বাধা সহ্য করা। ‘যৌবনের গান’ প্রবন্ধে যে যুবকদের কথা বলা হয়েছে তারা চিন্তা-চেতনায় অগ্রসর। কোনো রকম বয়সের ফ্রেমে তাদের বাঁধা যায় না। বার্ধক্যের মোড়কের মধ্যেও সেখানে নজরুল লক্ষ করেছেন মেঘলুপ্ত প্রদীপ্ত তেজ। আবার যুবকের অবয়বের আড়ালে বার্ধক্যের কঙ্কালসার বাসনাও তিনি প্রত্যক্ষ করেছেন।যৌবনের দুটি রূপ ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। এর একটি রূপ দুরন্ত এবং অপর রূপটি মাতৃস্নেহের মতোই কোমল ও মমতাময়। দুরন্ত রূপ লেখক প্রত্যক্ষ করেছেন দুর্জয়কে জয় করার সংগ্রামী অভিপ্রায়ে আর মাতৃরূপকে লেখক প্রত্যক্ষ করেছেন নিঃস্বার্থ সেবার মধ্যে। উদ্দীপকের যৌবনের বৈশিষ্ট্যের মধ্যে যৌবনের শক্তি লুকিয়ে আছে। কিন্তু তাদের কর্মময় জীবনের শক্তিমত্ততা ও গতিময়তা আছে। কিন্তু তাদের জীবনে, জীবনের গতিময়তা ও বাস্তবায়ন ঘটেনি। পাশাপাশি উদ্দীপকের যুবকের যৌবনের মাতৃরূপের কোনো নমুনা প্রদর্শন করতে পারেনি। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে, অনুচ্ছেদের যুবকদের অভিপ্রায় ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।