একাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহারেই মনে পড়েপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘তাহারেই মনে পড়ে’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে বর্ণিত ঋতুর সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ঋতুর দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে—এ উক্তিটির সঙ্গে তুমি কি একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও। উত্তর: ঘ. অনুচ্ছেদে বর্ণিত ঋতুর সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ঋতুর দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। তবি সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্তের আগমনের আনন্দে উদ্বেলিত হওয়ার পরিবর্তে প্রকাশ পেয়েছে শীতের রিক্ততার বেদনার সুর। উদ্দীপকের কবিতাংশের সঙ্গে এ কবিতার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য বেশ স্পষ্ট। অনুচ্ছেদের সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার চেতনাগত ও আবেগগত পার্থক্য বেশ লক্ষনীয়। যেখানে কবি বসন্তকে বরণ করার নানা আয়োজনে ব্যস্ত থাকবেন, সেখানে তিনি নীরব নিশ্চুপ। ভক্তদের অনুরোধেও এবার তিনি কোনো প্রকার সাড়া দিচ্ছেন না। কবি শুধু কি বসন্তের ব্যাপারে উদাসীন? তাই নয়; বরং কবির ভাবনা সম্পূর্ণ বিপরীত। কবির ভাবনা কবিতায়— ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্যাসী— গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথেরিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।অনুচ্ছেদের কবিতায় আমরা বসন্তের আগমনের জয়গান এবং প্রকৃতিতে যে আনন্দ ও সৌন্দর্যের সমারোহ তাই এখানে মুখ্য হয়ে ওঠে। শীতের জীর্ণতা ভেদ করে বসন্ত এসে প্রকৃতিতে মনোরম সাজ ও মধুর রাগ বিরাজ করছে। উভয় কবিতায় বসন্ত বিষয়বস্তু হলেও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যক্ত হয়েছে বসন্তের আনন্দের মাঝে শীতের রিক্ততার বিরাজ। অপর দিকে অনুচ্ছেদের কবিতাংশে বসন্তের জয়গান, প্রাণের আবেগের বহিঃপ্রকাশ ও প্রকৃতি জগতের সৌন্দর্য এবং সৌরভের সমাহার বিস্তৃত হয়েছে। বসন্ত মানেই প্রাণের ঋতু। যেখানে আছে নব যৌবনের ছোঁয়া। শীতের পুরোনো জীর্ণতাকে শীর্ণ করে নতুন প্রাণের আবেগে মেতে ওঠার মাঝেই বসন্তের সার্থকতা।তবে ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রমও যে হয় না তা নয়। কবির চেতনায় বসন্ত এবার অন্যভাবে ধরা হয়েছে। বসন্তে এবার তিনি শীত ঋতুতেই তার হূদয়ের আর্তির সাযুজ্য খুঁজে পেয়েছেন। এমনিভাবে বসন্ত ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বসন্তের মিল ও অমিল পাওয়া যায়।