প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাকলিমদ্দি দফাদার প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ কলিমদ্দি দফাদার’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও।‘তুমি আসবে বলে, ‘হে স্বাধীনতা / সকিনা বিবির কপাল ভাঙলো,সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর / তুমি আসবে বলে, হে স্বাধীনতা,শহরের বুকে জলপাই রঙ্গের ট্যাঙ্ক এলো / দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা / ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। প্রশ্ন: ক. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের উৎস কী?প্রশ্ন: খ. ‘দফাদার ভাই আপনে ও’?—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. কবিতাংশটির দ্বিতীয় ও তৃতীয় চরণ ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করা।প্রশ্ন: ঘ. কবিতাংশটি যেন ‘কলিমদ্দি দফাদার গল্পের কাব্যরূপ’— মূল্যায়ন করো।উত্তর: ক. আবু জাফর শামসুদ্দীন রচিত ‘কলিমদ্দি দফাদার’ গল্পটি ‘মুক্তি যুদ্ধের গল্প’ থেকে নেওয়া হয়েছে।উত্তর: খ. কথাটির দ্বারা বোঝানো হয়েছে, খান সেনাদের পথপ্রদর্শক হিসেবে সবার ধারণা, কলিমদ্দি দফাদার পাক বাহিনী তথা মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক। কলিমদ্দি দফাদার ২০ বছর বয়সেই দফাদার হিসেবে নিয়োগ পায়। আজ তার বয়স ষাটের কোটায়। কিন্তু তিনি কোনো দিন দায়িত্ব পালনে অবহেলা করেনি। সে মনে-প্রাণে বিশ্বাস করে, সরকারি দায়িত্ব পালন করাই তার প্রকৃত কাজ। এ ক্ষেত্রে খান সেনারাও তার প্রমাণ পেয়েছে। তাই তারা কলিমদ্দিকে তাদের অভিযানের সঙ্গী করে নেয়। এবং সবার মনে একটি ভুল ধারণা সৃষ্টি হয়।উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত কবিতাংশটির দ্বিতীয় ও তৃতীয় চরণ দ্বারা ‘কলিমদ্দি দফাদার’ গল্পের নারী নির্যাতনের বিষয়টি অর্থাৎ খান সেনা কর্তৃক এ দেশের নারীদের সম্ভ্রমহানিসহ বহু নারীকে বিধবা সাজানোর প্রতি নির্দেশ করা হয়েছে।উদ্দীপকে বর্ণিত চরণ দুটিতে স্বাধীনতার জন্য সকিনা বিবি ও হরিদাসী বিধবা হয়েছে। ‘কলিমদ্দি দফাদার’ গল্পেও আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু বিনিময়ে শহীদ হয় ৩০ লাখ মুক্তিযোদ্ধা। পাশাপাশি দুই লাখ মা বোনের সম্ভ্রমহানি ঘটে। ‘কলিমদ্দি দফাদার গল্পেও খান সেনাদের অত্যাচার-নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাবলি স্থান পেয়েছে। অবশ্য এ কথাও সত্য যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে খান সেনারা হতাহতের শিকারে পরিণত হয়েছে। এ দেশের মানুষ তাদের সর্বস্ব দিয়ে প্রতিরোধ করেছে এবং স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। উদ্দীপকে উল্লিখিত কবিতাংশটির দ্বিতীয় ও তৃতীয় চরণ ‘কুলিমদ্দি দফাদার’ গল্পের সেই দিকটি নির্দেশ করে যেখানে রয়েছে খান সেনা ও রাজাকার কর্তৃক হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাবলী। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল