কবরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কবর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।শুয়েছে ভোরে রোদ ধানের উপরে মাথা পেতেঅলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতেমাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণতাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান।প্রশ্ন: ক. ‘কবর’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?প্রশ্ন: খ. ‘মোর জীবনের রোজ কেয়ামত’ বলতে কী বোঝানো হয়েছে?প্রশ্ন: গ. ওপরের কবিতাংশের সঙ্গে ‘কবর’ কবিতার ভাবগত পার্থক্য নিরূপণ করো।প্রশ্ন: ঘ.অনুচ্ছেদটির সঙ্গে ‘কবর’ কবিতার ভাষাশৈলী কি সাদৃশ্যপূর্ণ? দৃষ্টান্ত উল্লেখ করে মতামত দাও।উত্তর: ক. জসীমউদ্দীন রচিত প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।উত্তর: খ. পল্লিকবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কবিতায় ‘মোর জীবনের রোজ কেয়ামত’ বলতে বৃদ্ধের জীবনের শেষ দিনটির কথা বোঝানো হয়েছে।‘কবর’ কবিতায় প্রধান হয়ে উঠেছে এক গ্রামীণ বৃদ্ধের জীবনের গভীর বেদনাগাথা। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বৃদ্ধ তাঁর জীবনের শোকার্ত অধ্যায়গুলো উন্মোচন করেছেন তাঁর একমাত্র অবলম্বন নাতির কাছে। গোরস্তানে গিয়ে তিনি নাতিকে এক এক করে তাঁর স্ত্রীর, পুত্র, পুত্রবধূ, নাতনি ও কন্যার কবর দেখিয়ে বেদনার্ত কণ্ঠে বর্ণনা করেছেন তাদের মৃত্যুর মর্মান্তিক স্মৃতিগুলো। যে অনেক মৃত্যু বেদনায় তাঁর হূদয় ক্ষত-বিক্ষত, সেই হূদয় থেকে আজ উৎসারিত হচ্ছে চোখের জলে বুক ভাসানো হাহাকার। বৃদ্ধ তাঁর জীবনের শেষ দিনটির অপেক্ষা করছেন। মানুষ নিজের জীবনের শেষ কবে, তা জানে না। তাই বৃদ্ধ আলোচ্য উক্তিটি করেছেন। উত্তর: গ. উদ্দীপকের কবিতাংশের সঙ্গে ‘কবর’ কবিতার ভাবগত পার্থক্য হলো—কবিতাংশটিতে আনন্দের ছায়াপাত ঘটেছে আর ‘কবর’ কবিতার সর্বত্রই বিষাদের সুর ধ্বনিত হয়েছে।পল্লিকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি বৃদ্ধ দাদুর আর্তহাহাকার এবং স্বজন হারানোর বেদনার মর্মস্পর্শী আলেখ্য। অস্তিত্বের বিস্তার অর্থবহ জীবনযাপন সম্ভব হয়ে ওঠে যেসব আপন মানুষের অন্তরঙ্গ সাহচর্যে, প্রেমপ্রীতি, আবেগ ও ভালোবাসায় বাঁধা সেসব মানুষের অন্তর্ধান হূদয়ে তীব্র হাহাকার তোলে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বৃদ্ধ অতীতের শোকার্ত অধ্যায়গুলো খুলে বলছেন তাঁর একমাত্র অবলম্বন নাতির কাছে। কিন্তু আলোচ্য কবিতাংশটিতে বিষাদের কোনো ছায়াপাত ঘটেনি।উদ্দীপকের কবিতাংশের সর্বত্রই আনন্দের বিষয়টি প্রকাশ পেয়েছে। ভোরের রোদ ধানের ওপর যেন মাথা পেতে শোয়। ধানের বুকে ঘাসের গন্ধ, চোখে যেন তার শিশিরের ঘ্রাণ। তার আস্বাদ পেয়ে যেন ধান সোনালি রঙের হয়ে ওঠে। কৃষকের মুখে হাসি ফোটায়। যেন আনন্দেরই এক নিরবচ্ছিন্ন অংশ।অপর পক্ষে ‘কবর’ কবিতাটিতে নাতিকে সঙ্গে নিয়ে বৃদ্ধ কবরস্থানে গিয়ে এক এক করে তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধূ, নাতনি ও কন্যার কবর দেখিয়ে অত্যন্ত বেদনার্ত কণ্ঠে তাদের মর্মান্তিক দৃশ্যগুলো সম্পর্কে আলোকপাত করেছেন। আজ থেকে ৩০ বছর আগে বৃদ্ধের স্ত্রী মারা গেছেন। অতঃপর কোনো এক ফাল্গুনে তাঁর একমাত্র পুত্র হঠাৎ ছটফট করতে করতে মারা যায়। স্বামী শোক সহ্য করতে না পেরে পুত্রবধূও অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর তাঁর আদরের নাতনি শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করে। সবশেষে সাত বছরের ছোট মেয়েটিও সাপের কামড়ে মারা যায়। তাই বলা যায় যে আলোচ্য কবিতাংশে যেখানে রয়েছে আনন্দের ছোঁয়া, ‘কবর’ কবিতার সর্বত্রই সেখানে রয়েছে বিষাদের ছোঁয়া—এদিক থেকে কবিতাংশটিতেও ‘কবর’ কবিতার ভাবগত পার্থক্য পরিলক্ষিত হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল