একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘কবর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদটির সঙ্গে ‘কবর’ কবিতার ভাষাশৈলী কি সাদৃশ্যপূর্ণ? দৃষ্টান্ত উল্লেখ করে মতামত দাও।উত্তর: ঘ. উদ্দীপকের কবিতাংশের সঙ্গে ‘কবর’ কবিতার ভাষাশৈলী অনেটাই সাদৃশ্যপূর্ণ।‘কবর’ পল্লি জননীর স্নেহ-আঁচলের ছায়ায় লালিত অসাধারণ কাব্য প্রতিভা পল্লিকবি জসীমউদ্দীন রচিত এক বিস্ময়কর শোকাবহ কবিতা, জীবন-মৃত্যুর অনিবার্য বাস্তবতার কাছে নতজানু এক শোকার্ত বৃদ্ধের দুঃসহ স্মৃতি, উপযুক্ত শব্দ, উপমা ও অনিন্দ্যসুন্দর চিত্রকল্পের মাধ্যমে উপস্থাপিত হয়েছে কবিতাটিতে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনার পটভূমিতে রচিত ‘কবর’ কবিতায় বৃদ্ধ দাদু জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে স্বজন হারানোর বেদনাময় ক্ষত-বিক্ষত হূদয় উন্মোচন করেছেন। কবিতার প্রত্যেক ছত্রে মিশে আছে প্রিয় মানুষের মৃত্যুর ছবি—বৃদ্ধের হূদয়ে রক্তক্ষরণ করছে। কবি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কবিতাটিতে তা ব্যক্ত করেছেন।অনুচ্ছেদটি উপযুক্ত শব্দ চয়ন ও অনিন্দ্যসুন্দর চিত্রকল্পের মাধ্যমে যেমন জীবন্ত হয়ে উঠেছে, আলোচ্য ‘কবর’ কবিতাটিও শব্দ, উপমা ও চিত্রকল্পের মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে। এদিক থেকে অনুচ্ছেদটির সঙ্গে ‘কবর’ কবিতার ভাষাশৈলীর অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যায়। অনুচ্ছেদটির কবিতাংশে সহজ-সরল ও সাবলীল ভাষার প্রয়োগ ঘটেছে। সুনিপুণ শব্দ চয়ন করা হয়েছে প্রতিটি পঙিক্ততে। আলোচ্য ‘কবর’ কবিতায় ভাষাশৈলীর চমৎকার সমন্বয় ঘটেছে। দৃষ্টান্তস্বরূপ পঙিক্তদ্বয় উল্লেখ করা যায়— ‘সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি/লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওপথ ধরি।’ আলোচ্য পঙিক্তদ্বয়ে শব্দ, উপমা ও অনিন্দ্যসুন্দর চিত্রকল্পের সমন্বয় ঘটেছে। স্ত্রীা কনক লাবণ্যে ভরা মুখ-চোখ ভেবে ভেবে বৃদ্ধ লাঙল নিয়ে খেতে যেতেন এবং পেছন ফিরে বারবার দেখতেন। তবুও যেন তাকে দেখার সাধ মিটত না। কবি এমন সুনিপুণভাবে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করেছেন কবিতাটির প্রতিটি ছত্রে। সুতরাং সার্বিক বিবেচনায় দেখা যায়, অনুচ্ছেদটির সঙ্গে ‘কবর’ কবিতার ভাষাশৈলী অনেকাংশেই সাদৃশ্য বিদ্যমান।