কলিমদ্দি দফাদারপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কলিমদ্দি দফাদার’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষঅংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. কবিতাংশটি যেন ‘কলিমদ্দি দফাদার গল্পের কাব্যরূপ’— মূল্যায়ন করো।উত্তর: ঘ. উদ্দীপকের কবিতাংশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিবৃত্ত অঙ্কিত হয়েছে। এ স্বাধীনতার জন্য অগণিত নারী তাদের স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে। মা-বাবা হারিয়েছে তার সন্তানকে। সন্তান হারিয়েছে তার পিতাকে। বোন হারিয়েছে ভাইকে। এসব হত্যাকাণ্ডে ব্যবহূত হয়েছে জলপাই রঙের ট্যাঙ্ক।কলিমদ্দি দফাদার গল্পেও খান সেনা কর্তৃক বাঙালি জাতির অত্যাচার ও নির্যাতনের চিত্র ফুটে উঠেছে অত্যন্ত নিখুঁতভাবে। এখানে খান সেনারা স্থানীয় দফাদার কলিমদ্দিকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মুক্তিবাহিনীর সদস্যদের খুঁজেছে; তাদের উপস্থিতি টের পেলে গোলাগুলি করেছে এবং বেসামরিক নারী-পুরুষকেও হত্যা করেছে। গ্রামের পথে চলতে গিয়ে নারী নির্যাতন করেছে এবংনারীদের ধরে এনে সম্ভ্রমহানি ঘটিয়েছে। খানসেনাদের অমানবিক আচরণে বিশ্ব বিবেক ধিক্কার ছুড়ে মেরেছে। কিন্তু তাতে তাদের ভ্রুক্ষেপ ছিল না। তারা মানবতাকে পদদলিত করেই এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। কবিতা বা গল্পরূপ ঘটনার বর্ণনার ক্ষেত্রে কোনোটার গুরুত্বকেই খাটো করে দেখার অবকাশ নেই। তবে কবিতায় লুকিয়ে থাকে বিশাল গভীরতা। যার ব্যাখ্যা-বিশ্লেষণের শেষ নেই। আর গল্প হলো অপেক্ষাকৃত সহজ-সরল। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশ আর ‘কলিমদ্দি দফাদার’ গল্পের বিষয়বস্তু এক। আমাদের সুমহান স্বাধীনতাকে ঘিরেই উভয়ের ঘটনাচক্র আবর্তিত। তাই উদ্দীপকে উল্লিখিত কবিতাংশকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কাব্যরূপ বলা হয়েছে।