একটি তুলসীগাছের কাহিনীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দাও।খাঁচায় বন্দী ময়না পাখিটির মুমূর্ষু দশা। কয়েক দিন ধরে দানাপানি নেই। এ বাড়িতে যারা থাকত, যুদ্ধের ডামাডোলে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। একদিন নতুন এক পরিবার এসে উঠল সে বাড়িতে। তাদের যত্নে ময়না পাখিটি প্রাণ ফিরে পেল। কিন্তু কিছু দিন পর এ পরিবারটিকেও বাড়ি ছাড়তে হলো। আবার অনিশ্চিত হয়ে পড়ল ময়না পাখির জীবন।প্রশ্ন: ক. তুলসীগাছটি প্রথম কে দেখতে পায়? প্রশ্ন: খ. ‘ভাবছ কী অত? উপড়ে ফেলো বলছি’। এ কথা কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. অনুচ্ছেদের ঘটনা অনুসরণে গল্পের আশ্রিত মানুষদের বাড়ি ছাড়ার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘মুমূর্ষু ময়না পাখি, বিবর্ণ তুলসীগাছ এবং মানুষের অস্থির জীবন যেন একই সূত্রে গাঁথা’—মন্তব্যটি ‘একটি তুলসীগাছের কাহিনী’-এর আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ক. তুলসীগাছটি প্রথম মোদাব্বের দেখতে পায়।উত্তর: খ. প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালী উল্লাহ রচিত ‘একটি তুলসীগাছের কাহিনী’ গল্পে মোদাব্বের উক্তিটি করেছিল।১৯৪৭ সালে দেশ বিভাগের ভিত্তিতে ভারত বিভক্ত হলে ভারতের কিছু উদ্বাস্তু সর্বস্ব হারিয়ে ঢাকার একটি পরিত্যক্ত বাড়িতে বসবাস শুরু করে। এ বাড়িতে বসবাসরত অবস্থায় মোদাব্বের এক দিন সকালে দাঁত মাজতে মাজতে পায়চারি করার সময় রান্নাঘরের পেছনে একটি তুলসীগাছ আবিষ্কার করে। তুলসীগাছ হিন্দুদের পবিত্রতার প্রতীক। কিন্তু উগ্র সাম্প্রদায়িকতাসম্পন্ন অনুদার ও সংকীর্ণমনা মোদাব্বের এটি উপড়ে ফেলতে চাইল। তার ধারণা ছিল, হিন্দুদের কারণেই ভারত বিভক্ত হয়েছে। এ মনোভাবের কারণেই রক্ষণশীল মোদাব্বের তুলসীগাছটি উপড়ে ফেলে ওই বাড়ি থেকে যাবতীয় হিন্দুয়ানী চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু অন্যরা গাছটি উপড়ে ফেলতে দ্বিধা ছিল।উত্তর: গ. অনুচ্ছেদটি প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালী উল্লাহ বিরচিত ‘একটি তুলসীগাছের কাহিনী’ নামক কালজয়ী ছোট গল্প অবলম্বনে তৈরি।অনুচ্ছেদে বর্ণিত কোনো পরিবার যুদ্ধের কারণে ছেড়ে চলে যাওয়া একটি পরিত্যক্ত খাঁচায় রেখে যাওয়া বন্দী ময়না পাখির দানাপানির অভাবে মৃত প্রায় অবস্থা। পাখিটির মুমূর্ষু অবস্থায় ওই বাড়িতে একটি নতুন পরিবারের আবির্ভাব ঘটে এবং এদের যত্নে ময়না পাখিটি পুনরায় প্রাণ ফিরে পায়। কিন্তু কিছু দিন পর সে পরিবারটিও বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ময়না পাখিটির জীবন আবার অনিশ্চিত ও বিপন্ন হয়ে পড়ে।মূল গল্পে প্রখ্যাত কথাশিল্পী জীবনের সার্থক রূপকার সৈয়দ ওয়ালী উল্লাহ ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভাগের পর কলকাতা থেকে আগত একদল মুসলমান উদ্বাস্তু ঢাকা এসে একটি পরিত্যক্ত হিন্দুবাড়িতে বসবাস করার ইতিহাস তুলে ধরেছেন। উদ্বাস্তু জীবনে বাড়িটির সন্ধান পাওয়া তাদের জন্য রীতিমতো সৌভাগ্যের বিষয় ছিল। তাই নবজীবনের স্বপ্নে বিভোর হয়ে তারা আনন্দসাগরে হাবুডুবু খাচ্ছিল। হঠাৎ একদিন সকালে উদ্বাস্তু মোদাব্বের বাড়ির ভেতরে একটি তুলসীগাছ আবিষ্কার করে। সবাই গাছটি দেখে হতভম্ব হয়ে পড়ে। বাড়িটি যে হিন্দুবাড়ি তাতে তাদের আর কোনো সন্দেহ থাকে না। কিন্তু কিছু দিন পর পুলিশ এসে তাদের জানায়, সরকার বাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং তাদের অনতিবিলম্বে বাড়ি ছাড়ার নোটিশ দেয়। নিরুপায় উদ্বাস্তুরা পরিত্যক্ত বাড়িটি ছেড়ে চলে যায়। ফলে মূল গল্পের তুলসীগাছটির মতো অনুচ্ছেদে বর্ণিত ময়না পাখিটি পরিত্যক্ত বাড়ি ছাড়া উদ্বাস্তুদের মতো মানবিক মূল্যবোধের শিকার হয়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল