একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি তুলসীগাছের কাহিনীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. ‘মুমূর্ষু ময়না পাখি, বিবর্ণ তুলসীগাছ এবং মানুষের অস্থির জীবন যেন একই সূত্রে গাঁথা’—মন্তব্যটি ‘একটি তুলসীগাছের কাহিনী’-এর আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. সমাজ-সচেতন লেখক সৈয়দ ওয়ালী উল্লাহ রচিত ‘একটি তুলসীগাছের কাহিনী’ একটি সার্থক ছোটগল্প। এ গল্পের সাহিত্যিক রাজনৈতিক দাবানলের কারণে উদ্বাস্তু হওয়া কিছু মানুষের জীবনযন্ত্রণা উপস্থাপনা করেছেন।উদ্দীপকে মুমূর্ষু ময়না পাখির জীবন তখনই মৃতপ্রায় হয় দানাপানির অভাবে, যখন বাড়ির লোকজন যুদ্ধের অস্থিরতায় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। আবার নতুন পরিবার এলে মুমূর্ষু টিয়া পাখিটির বেঁচে থাকার আশার প্রদীপ প্রজ্জ্বলিত ছিল। কিন্তু অল্প কিছু দিন পর তারা বাড়ি ছাড়তে বাধ্য হলে ময়না পাখিটির সেই আশার প্রদীপ নিভে গেল।অপরদিকে গল্পে বর্ণিত দেশ বিভাগের নিষ্ঠুরতায় কলকাতা থেকে আগত একদল উদ্বাস্তু ঢাকায় এসে একটি পরিত্যক্ত বাড়ি অথচ সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন, খোলামেলা এবং ঝকঝকে, তকতকে বাড়িতে আশ্রয় নিয়ে নতুন প্রাণের আবেগে, জীবনের উদ্যমে বাস করতে লাগল, তখন তাদের একজন আবিষ্কৃত মৃতপ্রায় তুলসীগাছটি অন্য একজনের যত্নে ও প্রতিপালনে সজীব ও সতেজ হয়ে উঠল। পক্ষান্তরে উদ্বাস্তুদের খুঁজে পাওয়া আশ্রয়স্থল বেশি দিন স্থায়ী হলো না। পুলিশের নির্দেশে তারা সবাই সাত দিনের মাথায় বাড়ি ছাড়তে বাধ্য হলো। শূন্য বাড়িটিতে শুধু তাদের ব্যবহূত জিনিসের অংশবিশেষ আর সেই তুলসীগাছটি রইল। আবার তুলসীগাছটির যত্নের অভাবে মৃতপ্রায়। যে রাজনৈতিক অরাজকতার শিকার অসংখ্য মানুষের শান্ত জীবন এবং সেই একই শিকার তুলসীগাছটিও যা তার চির অজানা।উপর্যুক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয় যে মুমূর্ষু ময়না পাখি, বিবর্ণ তুলসীগাছ এবং মানুষের অস্থিরতা জীবন যেন একই সূত্রে গাঁথা।