আমার পূর্ববাংলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আমার পূর্ববাংলা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে/ এখানে সবুজ শাখা আঁঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে/ জামের আড়ালে সেই বউ কথা কওটিরে যদি ফেল দেখে/ একবার,—একবার দু’প্রহর অপরাহ্নে যদি এই ঘুঘুর গুঞ্জনে / ধরা দাও,—তাহলে অনন্তকাল থাকিতে যে হবে এই বনে;/ মৌরির গন্ধমাখা ঘাসের শরীরে ক্লান্ত দেহটিরে রেখে—/ আশ্বিনের ক্ষেতঝরা কচি কচি শ্যামা পোকাদের কাছে ডেকে / র’ব আমি;—চকোরীর সাথে যে চকোরের মতন মিলনে;প্রশ্ন: ক. ‘আমার পূর্ব বাংলা’ কবিতার উৎস কী?প্রশ্ন: খ. ‘হূদয় ছুঁয়ে—যাওয়া সিক্ত নীলাম্বরী’ বলতে কী বোঝানো হয়েছে?প্রশ্ন: গ. উদ্দীপক ও ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় শান্তির উৎসের পার্থক্য—ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. প্রকৃতির রূপময়তায় সাদৃশ্য থাকলেও উদ্দীপকটির সঙ্গে ‘আমার পূর্ব বাংলা’ কবিতার ব্যক্তিগত অনুভবের পার্থক্য বিদ্যমান—মন্তব্যটি মূল্যায়ন করো।উত্তর: ক. ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটি কবির একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর: খ. নায়িকার সিক্ত নীল শাড়ি নায়কের মনে যে গভীর অনুরাগের জন্ম দেয়, হূদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী বলতে তাই বোঝানো হয়েছে। উদ্দীপকটির চিত্রকল্পে মধ্যযুগের বাংলা কবিতার প্রসঙ্গ এসেছে। বৈষ্ণ কবিতায় বর্ষা রাতে রাধার বিরহের যে ছবি পাওয়া যায় তাতে দেখা যায়, বর্ষাকে উপেক্ষা করে বিরহ বিহ্বলা রাধা নীল শাড়ি পরে রাতের অন্ধকারে প্রিয় মিলনের আশায় অভিসারে যেতেন। নায়িকার সিক্ত নীল শাড়ি নায়কের মনে যে গভীর অনুরাগের জন্ম দিয়ে এসেছে পূর্ব বাংলার নীলাভ শ্যামল প্রাকৃতির পরিবেষ্টনে তেমনি কবির অন্তর ছুঁয়ে যায়। চিত্রকল্পটিতে কবির হূদয়াবেগ ও রূপমুগ্ধতা প্রকাশিত হয়েছে। উত্তর: গ. ‘আমার পূর্ব বাংলা’ কবিতা ও উদ্দীপকের কবিতাংশের প্রকৃতির মধ্যে যে শান্তির উৎসের সন্ধান করা হয়েছে তাতে যথেষ্ট পার্থক্য আছে। কবিতাংশে অপরাহ্নের ঘুঘুর ডাকের মধ্যে মানুষ বিশ্রামের শান্তি খুঁজে পেয়েছে। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কবির অনুভবে বিষণ্ন্নতার মধ্যেও এক ধরনের প্রশান্তির আভাস রয়েছে। কবির ভাষায় যাকে বলা হয়েছে ‘বিমুগ্ধ বেদনার শান্তি।’‘আমার পূর্ব বাংলা’ কবিতায় বাংলাদেশের রূপ বৈচিত্র্য কবির অনুভূতিতে বহুমাত্রিকতা ও বৈচিত্র্য নিয়ে উপস্থিত হয়েছে এবং সেগুলো কবির অফুরন্ত আনন্দের উৎস। নায়িকার সিক্ত নীল শাড়ি নায়কের মনে যে গভীর অনুরাগের জন্ম দিয়ে আসছে পূর্ব বাংলার নীলাভ শ্যামল প্রাকৃতিক পরিবেষ্টন তেমনি কবির অন্তর ছুঁয়ে যায়। বিষণ্নতার মধ্যেও কবি এক ধরনের প্রশান্তির আভাস পেয়েছেন। উদ্ধৃত কবিতাংশে শান্তির এমন বহুমাত্রিক উৎস নেই। এখানে সন্ধ্যা-প্রকৃতিকে শান্তির উৎস হিসেবে পাওয়া যায়। কিন্তু পূর্ব বাংলার সব কিছুই কবির চোখে সীমাহীন আনন্দ ও শান্তির উৎস হিসেবে ধরা পড়েছে। কাজেই উভয় ক্ষেত্রে প্রকৃতির উৎস থাকা সত্ত্বেও শান্তির উৎসের যথেষ্ট পার্থক্য বিদ্যমান। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল