একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পূর্ববাংলাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘আমার পূর্ববাংলা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. প্রকৃতির রূপময়তায় সাদৃশ্য থাকলেও উদ্দীপকটির সঙ্গে ‘আমার পূর্ব বাংলা’ কবিতার ব্যক্তিগত অনুভবের পার্থক্য বিদ্যমান—মন্তব্যটি মূল্যায়ন করো।উত্তর:ঘ. উদ্দীপকটির সঙ্গে ‘আমার পূর্ব বাংলা’ কবিতার কবির ব্যক্তিগত অনুভবের পার্থক্য আছে।উদ্দীপক ও ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় চিত্রিত প্রকৃতির রূপময়তায় সাদৃশ্য রয়েছে। উদ্ধৃত কবিতাংশে সন্ধ্যা প্রকৃতির রূপময় চিত্র আবিষ্কৃত হয়েছে। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় প্রকৃতির রূপবৈচিত্র্য বহুমাত্রিকতা নিয়ে উপস্থিত হয়েছে।কবিতাংশে বাংলাদেশের সন্ধ্যা-প্রকৃতির রূপবৈচিত্র্য অঙ্কিত হয়েছে। অপরাহ্নের ঘুঘুর ডাকে এখানকার মানুষ শান্তি পায়। দিনের কর্ম কোলাহল শেষে সন্ধ্যালগ্নে প্রকৃতিতে যে অনির্বচনীয় সৌন্দর্যের বিস্তার ঘটে তা মনে অপূর্ব ভাব জাগায়। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় বাংলাদেশের রূপবৈচিত্র্য কবির ব্যক্তিগত অনুভূতিতে বহুমাত্রিকতা ও বৈচিত্র্য নিয়ে উপস্থিত হয়েছে এবং সেগুলো তার অফুরন্ত আনন্দের উৎস।‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কবির ভাব প্রকাশ পেয়েছে একান্ত ও অন্তরঙ্গ ইন্দ্রয়ানুভূতির তীব্রতায়। অন্ধকারের তমালগুচ্ছ যে অনুপম কোমল মাধুর্যের দ্যোতনা দেয়, পূর্ব বাংলার শ্যামল শান্ত কোমল মাধুর্যও যে দ্যোতনা দেয়, পূর্ব বাংলার শ্যামল শান্ত কোমল পরিবেশ যেন ঠিক তেমনি। পাতায় ছাওয়া লতায় ঘেরা গৃহ যেমন অনুপম আবাস, সবুজ শ্যামল পূর্ব বাংলাকেও কবি তেমনি মনে করেন। কবির স্বদেশ চেতনা, সৌন্দর্য প্রীতি, ব্যক্তিগত অনুভব, শেকড় সন্ধানী চেতনা ও কবিতার উপমা রূপক ও চিত্রকল্পের সুনিপুণ বিন্যাসে এক অখণ্ড ভাবমূর্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে। প্রকৃতির বিষণ্নতার মধ্যেও কবি এক ধরনের প্রশান্তির আভাস পেয়েছেন। বর্ষাস্নাত পূর্ব বাংলার নীলাভ শ্যামল প্রকৃতি যেন মূর্তমতী নারীরূপী পূর্ব বাংলার দেহ ঘিরে থাকা নীল শাড়ি। স্বদেশের রূপলাবণ্য ও বৈচিত্র্যে কবি অভিভূত। কিন্তু উদ্ধৃত কবিতাংশে প্রকৃতির রূপময় চিত্র পাওয়া গেলেও ‘আমার পূর্ব বাংলা’ কবিতার ব্যক্তিগত অনুভবের মিল নেই। উদ্ধৃতাংশে সন্ধ্যায় ঘুঘুর ডাকে মানুষের মনে শান্তি এসেছে। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপকরণের মধ্যে কবি নির্মল শান্তি ও অফুরন্ত আনন্দের সন্ধান পেয়েছেন।