একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের একুশের গল্প’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মায়ের একমাত্র ছেলে মনির। মেধায়, সংস্কৃতিমনস্কতায়, রাজনীতি সচেতনতায় তিনি ছিলেন আলোকিত মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার এ প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটে। বিধবা মা আশায় বুক বাঁধেন। কিন্তু ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে তিনি শহীদ হন। মায়ের আশা ধুলায় লুণ্ঠিত হয়। ছেলে হারানো শোকে মা সর্বস্বান্ত বোধ করেন। কিন্তু মায়ের মনোজগতে তৈরি হয় হারানো ছেলের এক কল্পিত চিত্র। যাপিত জীবনের সব কাজেকর্মে, ভাব-ভাবনায় তিনি তাঁর ছেলেকে দেখতে পান। আর এ কল্পনার মধ্যেই তাঁর জীবন যাপন। প্রশ্ন: ক. জহির রায়হানের প্রকৃত নাম কী?প্রশ্ন: খ. ‘সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে’ বুঝিয়ে দাও। প্রশ্ন: গ. তপুকে ফিরে পেয়ে বন্ধুদের মধ্যে যে উপলব্ধি তৈরি হয় তার সঙ্গে উদ্দীপকের সম্পর্ক নির্ণয় করো। প্রশ্ন: ঘ. অনুচ্ছেদের সঙ্গে ‘একুশের গল্প’—এর অংশ বিশেষের যে স্বাতন্ত্র্য লক্ষ করা যায় তার স্বরূপ—প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তর: ক. জহির রায়হানের পুরো নাম মোহাম্মদ জহিরুল্লাহ।উত্তর: খ. উদ্দীপকে ভাষা আন্দোলনের বিশাল বিক্ষুব্ধ মিছিলের কথা বলা হয়েছে। ‘একুশের গল্প’ গল্পে ১৯৫২-র ভাষা আন্দোলনে তৎকালীন স্বৈরশাসকদের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ক্ষুব্ধ জনতা সমুদ্র গভীর মিছিল নিয়ে তাদের মাতৃভাষা বাংলার দাবি প্রতিষ্ঠিত করেছিল। গল্পে কথক তপু আর রাহাত এই মিছিলের অংশীদার। সবার হাতে প্ল্যাকার্ড, স্লোগান দেওয়ার চুঙ্গো, লাঠিতে ঝোলানো কয়েকটি জামা, এ যেন এক জনসমুদ্র, মিছিলে মিছিলে প্রকম্পিত এলাকা। মাতৃভাষার জন্য অকৃত্রিম ভালোবাসাই যেন সমুদ্র গভীর জনতার ধ্যান-জ্ঞান।উত্তর: গ. ‘একুশের গল্প’-এর তপু মারা যাওয়ার চার বছর পর কঙ্কাল হয়ে বন্ধুদের কাছে ফিরে এসেছেন কিন্তু উদ্দীপকের মনির আছেন মায়ের কল্পচিত্রে।চার বছর পর তপু ফিরে এসেছেন তারই হোস্টেলে সহপাঠীদের মাঝে। সহপাঠীরা প্রথমে তাঁকে দেখে চিনতে পারেননি। চার বছর আগে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলেন তাঁকে। কোনো দিন তিনি ফিরে আসবেন, ভাবতেও পারেননি তাঁরা। তপু কঙ্কাল হয়ে ফিরে এসেছেন দেখে অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে তাঁদের ভালো ঘুম হয় না। ওর দিকে তাকাতেই গা শিউরে ওঠে। ভয়ে জড়সড়ো হয়ে যান। শীতকালে লেপের নিচে ঠকঠক করে কাঁপতে থাকেন। দিনের বেলা ওকে নিয়ে জটলা পাকান সবাই। নানা কথা বলে অবাক হন। যাঁরাই দেখতে আসেন, তাঁরাই অবাক হন। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন ওর দিকে। তপুকে চার বছর পর সবাই ফিরে পেয়েছেন কঙ্কাল হিসেবে কিন্তু উদ্দীপকে মা তাঁর ছেলেকে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে হারিয়ে ফেললেও দেশ স্বাধীন হওয়ার পর ছেলেকে তিনি খুঁজে পেয়েছেন চিত্রকল্পের মাধ্যমে যাপিত জীবনের কাজকর্মে, ভাব-ভাবনায় সর্বোপরি সব কিছুতে। প্রকৃতপক্ষে প্রিয়জন হারানো ব্যথা বা স্মৃতি কোনোটিই ভোলা যায় না। মনের গভীরে তার স্মৃতি সদাই জাগ্রত থাকে, কখনো চেতন মনে, কখনো অবচেতন মনে।