একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ফটোগ্রাফপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘একটি ফটোগ্রাফ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।চিঠিটা তার পকেটে ছিল, / ছেঁড়া আর রক্তে ভেজা... / মা পড়ে আর হাসে/ ‘তোর ওপর রাগ করতে পারি।’ / নারকেলের চিড়া কোটে, / উড়কি ধানের মুড়কি ভাজে/ এটা-সেটা আরো কত কি! / তার খোকা যে বাড়ি ফিরবে।/ ক্লান্ত খোকা।প্রশ্ন: ক. ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটির উৎস কী?প্রশ্ন: খ. কবিতায় ‘বাজখাঁই’ বলতে কী বোঝানো হয়েছে? প্রশ্ন: গ. অনুচ্ছেদের চিঠি এবং ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ফটোগ্রাফের সাযুজ্য ব্যাখা করো।প্রশ্ন: ঘ. প্রতীক্ষারত মা এবং পুত্রহারা পিতার অনুভূতির তুলনা করো। উত্তর: ক. একটি ফটোগ্রাফ কবিতার উৎস ‘এক ফোঁটা কেমন অনল’। উত্তর: খ. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কবি শামসুর রাহমান ‘বাজখাঁই’ শব্দটি দ্বারা রুক্ষ কঠিন বুঝিয়েছেন। যদিও শব্দটি সাধারণত উচ্চ ও কর্কশ অর্থে ব্যবহূত হয়ে থাকে।‘একটি ফটোগ্রাফ’ কবিতায় বেদনাহত ও শোকার্ত এক পিতা তিন বছর পূর্বে তাঁর আদরের ছেলেকে হারিয়েছেন। সময়ের ব্যবধানে মানুষের শোকপূর্ণ মনোবৃত্তি কীভাবে পরিবর্তিত হয়ে যায়, তা উপস্থাপন করতে গিয়ে কবি তিন বছর আগে ঘটে যাওয়া একটি মর্মস্পর্শী ঘটনার উল্লেখ করেছেন। এ কবিতায় একদা কোনো এক পিতার বাড়ির ড্রইংরুমে সাদা দেয়ালে টাঙানো ছিল তাঁর মৃত ছেলের একটি ফটোগ্রাফ। বাড়িতে আগত অতিথি বন্ধুর জিজ্ঞাসার জবাবে তিনি নিজের প্রয়াত ছেলের ফটোগ্রাফ দেখিয়ে মৃত্যুকাহিনি শোনালেন। অতিথিকে উদ্দেশ্য করে পিতা অত্যন্ত সহজ ও সাবলীলভাবে ঘটনা বলে গেলেন। সে বর্ণনায় শোকের কোনো ভাবানুভূতি রেখাপাত করেনি। এতে করে পিতা নিজেই অবাক হলেন। মাত্র তিন বছরের ব্যবধানে তাঁর হূদয়ের শোকের বেদনার নদী শুকিয়ে যাওয়ার ঘটনাটি বাজখাঁই বলে মনে হয়েছে।উত্তর: গ. অনুচ্ছেদের চিঠি এবং ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ফটোগ্রাফের মূল সাযুজ্য হলো পুত্রশোক।অনুচ্ছেদের চিঠিটি পুলিশের গুলিতে নিহত এক পুত্রের মাকে উদ্দেশ্য করে লেখা জীবনের শেষ চিঠি। যে চিঠি পুত্রহারা মা পাঠ করেন আর কান্নায় ভেঙে পড়েন। অপরদিকে কবিতায় উল্লিখিত ফটোগ্রাফটিও কোনো এক শোকার্ত পিতার অকালপ্রয়াত পুত্রের। যে ছবিটি পিতার মনে পুত্রশোক জাগিয়ে তোলে।অনুচ্ছেদে উদ্ধৃত কবিতাংশটুকু যে কবিতা থেকে নেওয়া হয়েছে তা বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদদের প্রসঙ্গে লেখা। উদ্ধৃত পত্রটিতে পুলিশের গুলিতে নিহত সন্তানের জন্য মায়ের মনের তীব্র বেদনার কথা বিবৃত হয়েছে। শহরে প্রবাসী ছেলে মায়ের চিঠি পেয়েছে, গাঁয়ে মায়ের কাছে যাওয়ার জন্য। সেই চিঠি পকেটে নিয়েই রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছে। যে কারণে মায়ের প্রতীক্ষার শেষ নেই। অপরদিকে ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় পিতার অন্তরে ও দেয়ালে ঝুলিয়ে রাখা ফটোগ্রাফটি দেখে সুপ্ত পুত্রশোক জাগ্রত হয়ে ওঠে।অনুচ্ছেদে বর্ণিত ক্লান্ত খোকা যেমন মায়ের বুকে ফিরে না এসে মাকে শোকের সাগরে ভাসিয়ে রাখে, তেমনি দেয়ালে ঝুলিয়ে রাখা ফটোগ্রাফের সন্তানটিও বাবার বুকে ফিরে আসে না। কোনো কথা বলে না, নিষ্পলক তাকিয়ে থেকে পিতাকে শোকের সাগরে ভাসিয়ে রাখে। তাই বলা যায়, আলোচনার শীর্ষবিন্দু হলো পুত্রশোক, যা অনুচ্ছেদের চিঠি এবং ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ফটোগ্রাফের মূল সাযুজ্য।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল