একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর মাঝিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘পদ্মা নদীর মাঝি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।মানিকগঞ্জের মধুপুর এলাকার অধিবাসী আমজাদ। এলাকার অধিকাংশ লোক মৃৎশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে। অভাব-অনটনের কারণে ছেলেমেয়েকে ভালোভাবে খেতে দিতে পারে না সে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে পাঠাতে পারে না, তবে আধুনিকতার প্রভাবে মৃৎশিল্পে কিছুটা পরিবর্তন হওয়ায় আমজাদের পরিবারেও পরিবর্তন এসেছে। আজ তারা দুবেলা দুমুঠো খেতে পায়। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে।প্রশ্ন: ক. ‘মিছা কথা কইলাম নাকিরে, কুবের?’—এ উক্তিটি কার?প্রশ্ন: খ. ‘ঈশ্বর থাকেন ঐ গ্রামে, ভদ্র পল্লীতে—এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ উক্তিটির ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. আমজাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাসের কারণে ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের জেলেদের জীবনে কতটুকু প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সময়ের পটভূমিতে মৃৎশিল্পীদের পরিবর্তন এলেও ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে জেলে জীবনে পরিবর্তন দেখা যায় না—উক্তিটির তাৎপর্য বিচার করো।উত্তর: ক. ‘মিছা কইলাম নাকিরে, কুবের?’—উক্তিটি ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের জেলে ধনঞ্জয়ের।উত্তর: খ. ঔপন্যাসিক ধনী-দরিদ্রের ব্যবধান, সামাজিক অন্যায়-অবিচার ও অসংগতির প্রতি ইঙ্গিত করে আলোচ্য এ উক্তিটি করেছেন।পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর গ্রামের জেলে পাড়ায় বসবাসকারী জেলেরা খুবই অসহায় ও হতদরিদ্র। পাড়ার সবাই জেলে হলেও তাদের অধিকাংশরই মাছ শিকারের জন্য জাল কিংবা নৌকা কোনোটাই নেই। যে কারণে এসব হতদরিদ্র প্রভাবশালী মহলের শোষণের শিকার। শীতল বাবুর মতো প্রতারকের ছলচাতুরির মাধ্যমে বিনা পয়সায় এদের মাছ হাতিয়ে নেয়। সময়-সুযোগ মতো চালান আটকে দিয়ে বাবুরাও এদের ঠকায়।নৌকা ও জালের মালিকেরাও তাদের নানা কৌশলে ঠকায়, শোষণ আর বঞ্চনাই যেন তাদের নিয়তি। অপর দিকে প্রকৃতিও তাদের অনুকূলে নয়। বর্ষার জল ভাসিয়ে নেয় তাদের মাথা গোঁজার ঠাঁই। নড়বড়ে ঘরগুলো সামান্য ঝড়েই বিধ্বস্ত হয়। রোগশোক, জরা-মৃত্যু এখানকার জেলেদের নিত্যসঙ্গী। তাদের এই করুণ অবস্থা দেখে মনে হয়, তাদের প্রতি ঈশ্বরও যেন মুখ তুলে তাকান না। শুধু ধনীদের দিকেই তার নজর। জেলেদের এতটাই মানবেতর জীবনযাপনে ঔপন্যাসিকের মনে গভীর দাগ কেটেছে। তাই ব্যথিত চিত্তে তিনি তাৎপর্যপূর্ণ এ উক্তিটি করেছেন।উত্তর: গ. আমজাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাসের কারণ ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের জেলেদের জীবন বিন্দুমাত্রও প্রতিফলিত হয়নি।উদ্দীপকের আমজাদের পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছিল তাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন এসেছিল বলে। কিন্তু আলোচ্য উপন্যাসে জেলেদের জীবনে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। এখানে অবাধে চলতে থাকে গুটিকয়েক প্রভাবশালী শোষকের শোষণ। তাদের প্রতি যেন ঈশ্বরের কোনো দৃষ্টি নেই।‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে বর্ণিত জেলেপাড়ায় সামন্ত প্রভুর অধিকার বিস্তৃত। ভূমি ভোগের ক্ষেত্রে জেলেদের নেই কোনো ব্যক্তি স্বাধীনতা। যে কারণে একটি কুঁড়ের আনাচকানাচে ভূস্বামী-কর্তৃক নির্ধারিত স্বল্প খাজনার জমিটুকুতে অপর একটি কুঁড়েঘর উঠতে থাকে। এ যেন তাদের অনাবশ্যক সংকীর্ণ, উন্মুক্ত উদার বিশ্বে এ ছোট জাতের লোকগুলোতে শিশুর কান্না কোনো দিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসিকান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, তাদের পূজা কোনো দিন শেষ হয় না। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর নিরুৎসব, বিষণ্ন। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়। গ্রামের ব্রাহ্মণ ও প্রভাবশালীরা কখনো এসব হতদরিদ্রের উন্নতি লাভ বা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় না। অপর দিকে উদ্দীপকের আমজাদের পরিবার পেশাগত সাফল্যে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছিল এবং কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ জেলেপাড়ার হতদরিদ্র অন্য জেলেদের নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল