একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর মাঝিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘পদ্মা নদীর মাঝি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপক পড় এবং প্রশ্নের উত্তর দাও।‘আমার বিবাহে আমার শ্বশুর ১৫ হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়েছিলেন। বাবা তাঁহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে ১৫ হাজার টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে।’প্রশ্ন: ক. কুবেরের মেয়ের নাম কী?প্রশ্ন: খ. হোসেন মিয়াকে রহস্যময় লোক বলা হয়েছে কেন?প্রশ্ন: গ. উদ্ধৃতাংশের পণপ্রথার সঙ্গে ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে পণপ্রথার যে বৈষম্য দেখা যায় তা নিরূপণ করো।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে উল্লিখিত পণপ্রথার কারণ এবং এ থেকে উত্তরণের উপায় ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে কুবেরের মেয়ের নাম গোপী।উত্তর: খ. হোসেন মিয়ার ব্যবসা-বাণিজ্য সম্পর্কে কেতুপুরবাসী অজ্ঞাত। কিন্তু সে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আর তাই হোসেন মিয়াকে রহস্যময় লোক বলা হয়েছে।হোসেন মিয়া নোয়াখালী অঞ্চলের লোক। মাত্র কয়েক বছর সে কেতুপুর গ্রামে বাস করছে। প্রথম যখন সে কেতুপুর গ্রামে আসে, তখন তার ছিল একটা ছেঁড়া লুঙ্গি। কিন্তু অল্প দিনে সে জমি-জায়গা কিনে, ঘরবাড়ি তুলে পরম সুখেই দিন কাটাচ্ছে। অথচ কেতুপুরবাসী জানে না, তার আয়ের উৎস কোথায়। তাই কেতুপুরবাসীর দৃষ্টিতে হোসেন মিয়া একটি রহস্যময় চরিত্র।উত্তর: গ. উদ্ধৃতাংশের পণ বলতে বোঝানো হয়েছে মেয়ের বাবা কর্তৃক ছেলেকে দেওয়া যৌতুক। আর ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে বর্ণিত পণপ্রথা হলো ছেলে বা তার বাবা কর্তৃক বিবাহ উপলক্ষে মেয়েকে দেওয়া টাকা-পয়সা।আমাদের বর্তমান সমাজব্যবস্থায় যে যৌতুকপ্রথা প্রচলিত আছে তাকেই উদ্ধৃতাংশে টেনে আনা হয়েছে। বর্তমানে মেয়ে বিয়ে দিতে হলে ছেলে কিংবা তার মা-বাবা কর্তৃক উত্থাপিত সুযোগ-সুবিধা দিতে হয়—যাকে আমরা যৌতুক বলি। সরকার কর্তৃক যৌতুকবিরোধী আইন পাস করা সত্ত্ব্বেও যৌতুকপ্রথা আমাদের সমাজে পাকাপোক্ত হয়ে বসে আছে। যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে এমন অবস্থা আমাদের পারিপার্শ্বিকতায় একান্তই নগণ্য ব্যাপার। গোটা সমাজব্যবস্থায় এ যেন একটি অভিশাপ। এ অভিশাপ থেকে মুক্তির যেন কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে যে পণপ্রথার উল্লেখ রয়েছে, তা বর্তমান যৌতুকপ্রথার সম্পূর্ণ বিপরীত অবস্থা। সেখানে ছেলে কর্তৃক মেয়ে বা মেয়ের বাবাকে পণ দিয়ে তাকে বউ করে ঘরে নিতে হয়। যা-ই হোক, এটাও একটি যৌতুক প্রথা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ করলে মেয়েকে তার মোহরানার টাকা পরিশোধ করতে হয়। এটা মেয়েদের অধিকার। কিন্তু বিবাহসংক্রান্ত বিষয়ে আর্থিকভাবে ছেলের কোনো অধিকার নেই। পণপ্রথা একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসতে সচেষ্ট হব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল