তিতাস একটি নদীর নামপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তিতাস একটি নদীর নাম’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সদানন্দ মালোর জালও নেই, নৌকাও নেই। সারা জীবন সে বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে। যত মাছ ধরা পড়ে তার অর্ধেক ভাগ রমেশের, বাকি অর্ধেক তাদের দুজনের। প্রতিদিনের মাছের দর নিয়ে উদ্বিগ্ন থাকে তারা, মাছ কম বেশি ধরা পড়ার ওপর দরও ওঠানামা করে। নদীতে কাছে-দূরে যেকোনো নৌকার মাঝিদের কাছে তারা হাঁক দিয়ে মাছ পড়া ও তার দর জানতে চায়। বর্ষাকালজুড়ে নদী সরগরম থাকে এ রকম হাঁকডাকে। বর্ষা শেষে স্থির নদীজলের মতো বিষণ্নতা বিছিয়ে থাকে সদানন্দের মনে।প্রশ্ন: ক. তিতাস কোন নদী থেকে উৎপন্ন হয়েছে?প্রশ্ন: খ. ‘বাংলার বুকে জটার মতো নদীর প্যাঁচ’—ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. সদানন্দ মালো চরিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসের কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়? বুঝিয়ে দাও।প্রশ্ন: ঘ. ‘জেলেদের জীবনের অর্থনৈতিক নিয়ামকগুলো ওপরের অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে’—পাঠ্য উপন্যাসের ভিত্তিতে মন্তব্যটি যাচাই করো।উত্তর: ক. ‘তিতাস’ মেঘনা নদী থেকে উৎপন্ন হয়েছে। উত্তর: খ. অসংখ্য নদী বাংলাদেশকে জটার মতো ঘিরে রেখেছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে রয়েছে ছোট-বড় দুই শতাধিক নদী। এসব নদী জটার মতো বাংলাদেশকে প্যাঁচ দিয়ে রেখেছে। সাদা ঢেউ তোলা জটা। কোনো মহাস্থবিরের চুম্বন-রসসিক্ত বাংলা। তার জটাগুলো তার বুকের তারুণ্যের ওপর দিয়ে সাপ-খেলানো জটিলতা গিয়ে নিচু এলাকার দিকে সরে পড়েছে। এসব নদীয় মানুষের প্রাত্যহিক জীবনের কাজে আসে।উত্তর: গ. সদানন্দ মালো চরিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসের সুবলের বাবা গগন মালো চরিত্রের পরিচয় পাওয়া যায়।অনুচ্ছেদের সদানন্দ মালো আর তিতাস একটি নদীর নাম উপন্যাসের গগন মালোর জীবনচিত্র একই রকম। তারা জেলে, কিন্তু তাদের জালও নেই, নৌকাও নেই। গগন মালো সারা জীবন পরের নৌকায় জাল বেয়ে জীবিকা নির্বাহ করেছে আর সদানন্দ সারা জীবন তার বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে।গগন মালো গোকর্ণঘাটের বাসিন্দা ও তিতাস একটি নদীর নাম উপন্যাসের নায়ক কিশোরের বন্ধু সুবলের বাবা। কোনো কালেই গগন মালোর জাল ও নৌকা ছিল না। সারা জীবন সে পরের নৌকায় জাল বেয়ে জীবিকা নির্বাহ করেছে। তার জীবিকার উৎস তিতাস নদী। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জাল বেয়ে ভাগে যে মাছ পায়, তা দিয়ে বেঁচে থাকাই ছিল তাদের সারা জীবনের সংগ্রাম। ফলে তার পক্ষে নিজস্ব জাল ও নৌকা ছিল না। সারা জীবন সে পরের নৌকায় জাল বেয়ে জীবিকা নির্বাহ করেছে। তার জীবিকার উৎস তিতাস নদী। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, জাল বেয়ে ভাগে যে মাছ পায়, তা দিয়ে বেঁচে থাকাই ছিল তাদের সারা জীবনের সংগ্রাম। ফলে তার পক্ষে নিজস্ব জাল ও নৌকা করা সম্ভব হয়নি। অনুচ্ছেদের সদানন্দের জীবনেও অনুরূপ ঘটনা দেখা যায়। তারও জাল ও নৌকা ছিল না। সারা জীবন সে বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে। যত মাছ ধরা পড়ে তার অর্ধেক রমেশের, বাকি অর্ধেক তাদের দুজনের। সব সময় মাছের দরও ঠিকমতো পায় না। এভাবে কোনো রকমে চলে তাদের জীবন। কিন্তু নদীর পানি শুকিয়ে গেলে চরম বিপদের সঙ্গে সংগ্রাম করে তাদের বেঁচে থাকতে হয়। কাজেই সদানন্দ মালোর চরিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসের গগন মালোর চরিত্রের পরিচয় পাওয়া যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল