একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস একটি নদীর নামপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তিতাস একটি নদীর নাম’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. ‘জেলেদের জীবনের অর্থনৈতিক নিয়ামকগুলো বর্ণিত অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে’—পাঠ্য উপন্যাসের ভিত্তিতে মন্তব্যটি যাচাই করো।উত্তর: ঘ. জেলেদের অর্থনৈতিক উপার্জনের প্রধান নিয়ামক তিতাস নদী।তিতাস পাড়ের গোকর্ণঘাট গ্রামের জেলেদের অর্থনৈতিক উপার্জনের প্রধান নিয়ামক তিতাস নদী। তিতাস নদীকে কেন্দ্র করেই তাদের জীবন আবর্তিত হয়। তিতাসই তাদের জীবিকার জোগান দেয়। কিন্তু অধিকাংশ জেলেরই জাল ও নৌকা না থাকায় পরের নৌকায় কাজ করতে হয়। অনুচ্ছেদে ও তিতাস একটি নদীর নাম উপন্যাসে একই চিত্র দেখা যায়।তিতাস তীরে নিম্নবিত্ত জেলে সম্প্রদায়ের লোক বসবাস করে। তাদের বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোনো গাবের মটকি, ঘরে ঘরে সুতা কাটা ও জাল বোনার সরঞ্জাম চরকি, টেকো, তকলি তাদের বাড়িগুলোকে চিনিয়ে দেয়। তিতাস যেখানে ধনুকের মতো বেঁকেছে, সেখান থেকেই গোকর্ণঘাট গ্রামটির শুরু। মস্ত বড় গ্রাম। এ গ্রামের লোকদের দিনের কোলাহল নিশুতিতেও ঢাকা পড়ে না।তিতাস পাড়ের জেলেদের একমাত্র জীবিকা তিতাসের বুকে মাছ ধরা। তাদের জীবনের প্রধান অর্থনৈতিক নিয়ামক হলো জাল, নৌকা, তিতাস নদী ও জাল-নৌকার মালিক। তিতাস পাড়ের জেলেরা শীতের রাতে কেউ কাঁথার তলে ঘুমায়, কেউ জলের ওপর কাঠের নৌকায় ভাসে। মায়েরা, বোনেরা আর বউরা পুরুষ মালোদের কাকডাকা ভোরে জাগিয়ে তোলে। ঘুম ঘুম চোখে তারা জাল ও নৌকা নিয়ে তিতাসের বুক চিরে অগ্রসর হয়। তিতাস তাদের জাল ও নৌকা ভরে দেয় রুপালি মাছ। এ মাছ মালোরা বাজারে বিক্রি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে।এভাবেই চলে তাদের নিত্যদিনের জীবন-জীবিকা। তবে এদের মধ্যে যারা একটু সংগতিপন্ন তাদের কথা আলাদা। দরিদ্র মালোরা নিয়ন্ত্রিত হয় তাদের জাল ও নৌকা দ্বারা। যাদের জাল ও নৌকায় মাছ ধরে, তারা মালোদের ঠকায়। ওপরের অনুচ্ছেদেও এর প্রতিফলন দেখা যায়। সদানন্দ মালোর জালও নেই, নৌকাও নেই। সারা জীবন সে বাল্যবন্ধু যদুকে নিয়ে রমেশ মালোর নৌকায় কাজ করে। যত মাছ ধরা পড়ে তার অর্ধেক মাছ রমেশের, বাকি অর্ধেক তাদের দুজনের। শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে তাদের দুর্দশার শেষ থাকে না। উপন্যাসে গগন মালোর কোনো দিনই জাল ও নৌকা ছিল না, পরের নৌকায় মাছ ধরে কোনো রকমে জীবিকা চালায়। ওপরের অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে পাঠ্য উপন্যাসের ভিত্তিতে মন্তব্যটি যথার্থ।