বঙ্গভাষাপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা বিষয়ের ‘বঙ্গভাষা’ কবিতা থেকে একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।প্রশ্ন: ঘ. গঠনশৈলীর ভিত্তিতে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের সঙ্গে কবিতাংশটির একটি তুলনামূলক আলোচনা করো। উত্তর: ঘ. গঠনশৈলীর দিক থেকে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের সঙ্গে কবিতাংশটির সামান্য মিল-অমিল রয়েছে। নিচে তার তুলনামূলক আলোচনা করা হলো।‘বঙ্গভাষা’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সটেনের গঠন প্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট। একটি বিশেষ রূপকল্প ১৪টি চরণের মধ্যে একটি অখণ্ড মণ্ডল তৈরি করে। এর অষ্টকে যে ভাব প্রকাশিত হয় ষটকে থাকে তার সম্প্রসারণ বা পরিণতি। অষ্টকে আটটি এবং ষটকে ছয়টি চরণের প্রত্যেকটিতে ৮+৬ মাত্রার দুটি পর্বে ১৪টি করে চরণ রয়েছে।এই কবিতার সনেটের অন্ত্যমিল গঘ ঘগ ঙঙ। ষটকের একাদশ ও দ্বাদশ চরণ পেত্রার্কীয় এবং ত্রয়োদশ ও চতুর্দশ চরণ শেকসপিয়রীয় রীতির প্রতিফলন ঘটেছে। ষটকে বর্ণিত হয়েছে স্বপ্ন নির্দেশে সাহিত্য ধারার পরিবর্তন এবং তাতে সিদ্ধি অর্জনের মাধ্যমে পরিতৃপ্তি। এর ভাববস্তু যেমন মার্জিত, পরিশীলিত ও সংহত, তেমনি শিল্পরূপে ও উঁচুমানের এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।কবিতাংশটি একটি স্বভাষা ও স্বদেশ প্রেমমূলক গীতি কবিতার অন্তর্গত। এতে মাতৃভাষা প্রীতি দৃঢ়ভাবে ফুটে উঠেছে। এটি অক্ষরবৃত্ত পয়ার ছন্দে রচিত। এর প্রতি চরণে ৮+৬ মাত্রার দুটি পর্ব রয়েছে। চরণগুলো ১৪ মাত্রার হলেও এটি সনেট বা চতুর্দশপদী কবিতা নয়। তা ছাড়া এটি ২০ চরণসংবলিত কবিতা, ১৪ চরণ নয়। কবিতাংশে বাংলা ভাষা বিদ্বেষীদের প্রতি তীব্র কটাক্ষ যেমন প্রকাশিত হয়েছে, তেমনি মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা বিধৃত হয়েছে। বিশেষত মধ্যযুগীয় পরিবেশে এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ।