একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহারেই মনে পড়েপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘তাহারেই মনে পড়ে’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও।হিম কুহেলির অন্তর তলে আজিকে পুলক জাগেরাঙিয়া উঠেছে পলাশ কণিকা মধুর রঙ্গিন রাগে।আসিবে এবার ঋতুরাজ বুঝিতারি বাঁশি ওঠে মলয়েতে বাজি... ... ... ... ... ... দূরে সরে গেছে হিম জর্জর/কুয়াশা ঢাকা বেদনা নিথরমর্মরি ওঠে মধুর রাগিণী বন-নিকুঞ্জ তলেসুন্দর সে যে হাসিতে তাহার নিখিল ভুবন ভোলে।প্রশ্ন: ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?প্রশ্ন: খ. বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন? প্রশ্ন: গ. অনুচ্ছেদের প্রথমাংশের ভাবটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার সংলাপে ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে বর্ণিত ঋতুর সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ঋতুর দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে—এ উক্তিটির সঙ্গে তুমি কি একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪উত্তর: ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়।উত্তর: খ. যেকোনো সৌন্দর্য বিশেষ করে প্রকৃতির মানুষকে আনন্দ দান করে। বসন্তের সৌন্দর্য হলে তো কথাই নেই। কিন্তু স্বামীর অকাল মহা প্রয়াণে শোকাচ্ছন্ন থাকায় বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন।প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও দখিনা হাওয়া বইলেও কবিকে শীতের রিক্ততার বেদনার ছাপ আচ্ছন্ন করে রেখেছে। কবি তার মনের প্রকৃত অবস্থাকে শীতের প্রকৃতিতে বিরাজমান অবস্থার সঙ্গে একটি মিল খুঁজে পাচ্ছেন। তিনি বসন্তের আগমনের আনন্দের পরিবর্তে প্রিয়তম সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুর বিষাদ ব্যথায় শীতের করুণ বিদায় বেলায় একাকার করে উপলব্ধি করছেন। বসন্ত তার কাছে অর্থহীন।উত্তর: গ. অনুচ্ছেদের প্রথমাংশের ভাবটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবিভক্তের সংলাপের চিত্র ফুটে উঠেছে।বসন্তের আগমনে গাছে গাছে ফুল ফোটে, মানব মনে শিহরণ জাগে, প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুলে তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। বসন্তের আগমনে প্রকৃতি ও মানব মনের এক মহোৎসব বিরাজ করে। এর প্রভাবে সবাই প্রভাবিত। কবিও এর ব্যতিক্রম নন। তবে কেন আজ এই উদাসীনতা তার?ঋতুরাজ বসন্ত তার রূপ নিয়ে ধরা দেয় প্রকৃতিতে। ফুল ফোটে, পলাশ রাঙায় মধুর রং, পাখি গান গায়, বাঁশি বাজে আনন্দে, উদ্বেলিত হয় মানব মন। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি ও তার ভক্তদের সংলাপে এমনই কথা—বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমার মুকুল?দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কী অধীর আকুল?বসন্তের এত সব আয়োজন সত্ত্বেও কবি আজ বসন্তকে বরণ ও তার জন্য অর্ঘ্য রচনা করতে পারছে না।‘ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন?মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?’কেননা তাঁর সাহিত্য প্রেরণার প্রিয় ব্যক্তির বিয়োগ-ব্যথার কথা কোনভাবেই ভুলতে পারছেন না।বসন্তের পরিবর্তে তিনি আজ শীত ঋতুকেই তার ব্যথার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন।