একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৈমন্তীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘হৈমন্তী’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও।রমেন বাবু তাঁর একমাত্র কন্যা দীপার বিয়েতে শ্বশুরবাড়ির চাহিদা মেটাতে ১০ ভরি স্বর্ণালংকার ও লাখ টাকা দিয়েছেন। দীপা শিক্ষকতা করেন; কবিতা পাঠ ও এর আলোচনায় তাঁর অবসর কাটে। সংসারের কাজেও তিনি পারদর্শী। সৎপাত্রে কন্যা দান হয়েছে ভেবে রমেন বাবু মৃত্যুর আগে তাঁর বিষয়-সম্পত্তি সমাজসেবামূলক প্রতিষ্ঠানে দান করেন।প্রশ্ন: ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?প্রশ্ন: খ. ‘আইবড়’ মেয়ে বলতে হৈমন্তী গল্পে কী বোঝানো হয়েছে?প্রশ্ন: গ. ‘হৈমন্তী’ চরিত্রের কোন বৈশিষ্ট্য দীপার মধ্যে লক্ষ করা যায়? বুঝিয়ে লেখো।প্রশ্ন: ঘ. গৌরীশঙ্কর বাবু ও রমেন বাবুর চরিত্রের একটি তুলনামূলক আলোচনা করো।উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।উত্তর: খ. ‘আইবড় মেয়ে’ বলতে ‘হৈমন্তী’ গল্পে অবিবাহিত বোঝানো হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ ছোট গল্প, ‘হৈমন্তী’তে গল্পের নায়িকা হৈমন্তীকে ‘আইবড়’ বলে উল্লেখ করা হয়েছে। হৈমন্তীকে তাঁর শ্বশুর নিন্দার্থে ‘আইবড়’ বলেছিল। যদিও শব্দটির অর্থ অবিবাহিত, কিন্তু এ গল্পে শব্দটি দিয়ে হৈমন্তীর অধিক বয়স হিসেবে ইঙ্গিত করা হয়েছে। তৎকালীন সমাজে কন্যাকে ১০ বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়ার প্রচলন ছিল। কিন্তু হৈমন্তীর বিয়েকালীন বয়স ছিল ১৭, যা সমাজের সমালোচনার বস্তু ছিল। যৌতুকের লোভে অপুর মা-বাবা অপুকে বেশি বয়সী কনে বিয়ে করিয়েছিল আর এ বয়সটি জনসমক্ষে চেপে রাখতে চেয়েছিল এবং হৈমন্তীকে ‘আইবড়’ বলে নিন্দা করা হয়েছিল।উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী গল্পের হৈমন্তীর সঙ্গে উদ্দীপকের দীপার চরিত্রে শিক্ষা বা বই পড়ার বিষয়টির মিল লক্ষ করা যায়। হৈমন্তী ও দীপা উভয়ই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে আধুনিক চিন্তা-চেতনাসহ সব মানবীয় গুণাবলি দৃশ্যমান। যা তাঁদের সবার সঙ্গে মিলে মিশে থাকার মাধ্যমে প্রকাশ পায়।বিয়ের পর হৈমন্তী সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টায় ছিল। কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। অপরদিকে উদ্দীপকের দীপা নানা রকম বাধা-বিপত্তি পেরিয়ে শিক্ষকতা করছেন। হৈমন্তীর শখ বই পড়া আর দীপার শখ কবিতা পাঠ ও তার আলোচনা। হৈমন্তীর বই পড়ার শখের কথা জানতে পেরে স্বামী অপুও চুপিসারে তাঁকে বিভিন্ন বিষয়ের বই এনে দিত এবং হৈমন্তীর সাহিত্যপ্রীতি ছিল চোখে পড়ার মতো।অপরদিকে উদ্দীপকের দীপাও শিক্ষকতা, সংসার সামাল দেওয়ার কাজে শত ব্যস্ততার মাঝেও বই পড়তে পছন্দ করেন। তাই বলা যায়, হৈমন্তীর বই পড়ার শখটি উদ্দীপকের দীপার মধ্যেও লক্ষ করা যায়।উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রমেন বাবুর সঙ্গে গল্পের গৌরীশঙ্কর বাবুর যথেষ্ট মিল পাওয়া যায়, উভয়েরই কন্যাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়েছিল। রমেন বাবু এবং গৌরীশঙ্কর বাবু উভয়েরই একটি মাত্র কন্যা। রমেন বাবুর কন্যা দীপা শ্বশুরবাড়িতে স্বামীর সংসারে সুখী হতে পেরেছিলেন। কিন্তু গৌরী বাবুর কন্যা হৈমন্তী শ্বশুরবাড়িতে স্বামীর সংসারে সুখী হতে পারেনি বরং সেখানে মানসিক নির্যাতনের শিকার হয়ে হৈমন্তী তিলে তিলে মৃত্যুমুখে পতিত হয়েছিল। রমেন বাবু তাঁর মেয়ের শ্বশুর পক্ষের দাবিকৃত টাকা ও গয়না পরিশোধ করতে পারলেও গৌরীশঙ্কর বাবু ছিলেন এ ক্ষেত্রে ব্যর্থ। কন্যার বিয়ের খরচের পরও উদ্বৃত্ত অর্থ-কড়ি রমেন বাবু সমাজসেবামূলক প্রতিষ্ঠানে দান করেছিলেন। অন্যদিকে হৈমন্তীর বাবা গৌরীশঙ্কর বাবু ধার-দেনা করে ১৫ হাজার নগদ টাকা ও পাঁচ হাজার টাকার গয়না দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন।অবশেষে তুলনামূলক আলোচনায় বলা যায়, কন্যা দানের ক্ষেত্রে রমেন বাবু সফল হলেও গৌরীশঙ্কর বাবু ছিলেন এক হতভাগা পরাজিত বাবা। মেয়ের যৌতুক লোভী শ্বশুর-শাশুড়ির চাহিদা মেটাতে না পারার দায়ে আদরের সন্তান হৈমন্তী মৃত্যুমুখে পতিত হয়েছিল।