একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভাষা  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘বঙ্গভাষা’ কবিতা থেকে একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। .... .... .... .... .... ....দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়নিজ দেশী তেয়াগী কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি\ প্রশ্ন: ক. ‘বঙ্গভাষা’ কবিতার অষ্টকের মূলভাব কী?প্রশ্ন: খ. বিদেশি ভাষায় সাহিত্যচর্চায় কবি বিফল হলেন কেন? ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. কবিতাংশটির শেষ চরণ দুটিতে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের কোনো পঙিক্তর ভাবার্থের প্রতিফলন ঘটেছে—ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. গঠনশৈলীর ভিত্তিতে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের সঙ্গে কবিতাংশটির একটি তুলনামূলক আলোচনা করো। উত্তর: ক. ‘বঙ্গভাষা’ কবিতাটির অষ্টকের মূলভাব হলো, মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা। উত্তর: খ. বিদেশি ভাষায় সাহিত্যচর্চা করে তিনি বিফল হলেন। কারণ, তাঁর প্রথম কাব্য ক্যাপটিভ লেডি কাব্য হিসেবে সমাদৃত হয়নি। কবির একান্ত স্বপ্ন ও ইচ্ছা ছিল ইংরেজি সাহিত্যের কবি হওয়ার। এ লক্ষ্যকে সম্পূর্ণ করার নিমিত্তে তিনি পাশ্চাত্য সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সুদূর ইংল্যান্ডে অবস্থানকালে ইংরেজিতে রচিত ক্যাপটিভ লেডি কাব্যটি সমাদর লাভ করেনি। এভাবে তিনি পাশ্চাত্য সাহিত্য সাধনায়, অর্থাৎ বিদেশি সাহিত্যচর্চায় বিফল হন। উত্তর: গ. কবিতাংশের শেষ চরণদ্বয়ে ‘বঙ্গভাষা’ কবিতার ষটকের শেষ দুই পঙিক্তর ভাবার্থের প্রতিফলন ঘটেছে। উদ্ধৃতাংশে আমাদের মাতৃভাষা বাংলার মহিমা ফুটে উটেছে। ঐতিহ্যগতভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে যাঁরা বসবাস করে আসছেন তাঁরা সবাই বাংলাভাষী। এ ভাষাতেই তাঁরা মনের যত ভাব প্রকাশ করে জীবন কাটিয়েছেন স্বাচ্ছন্দ্যে। বিভিন্ন পালা-পার্বণে, ধর্মে-কর্মে, উৎসবে-অনুষ্ঠানে ব্যবহূত হয়েছে বাংলা ভাষা। এ ভাষায় রচিত কাব্য-সাহিত্য এ দেশের মানুষকে দিয়েছে আনন্দ ও তৃপ্তি। কাজেই বাংলা ভাষাই এ দেশের মানুষের কাছে সবচেয়ে হিতকর, মঙ্গলজনক। ‘বঙ্গভাষা’ কবিতায় এবং শেষ দুই চরণে বাংলা ভাষার প্রতি গুরুত্ব ও মঙ্গলজনক দিকটি ফুটে উঠেছে। কবি মাতৃভাষা বাংলাকে অবজ্ঞা করে বিদেশি ভাষা চর্চায় ব্রতী হয়েছিলেন। কিন্তু তাঁর প্রথম কাব্য ক্যাপটিভ লেডি সমাদৃত না হওয়ায় তিনি বিফল হয়ে হতাশাগ্রস্ত হয়েছিলেন। এ সময়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ঐশ্বর্যে চমৎকৃত হয়ে এ ভাষাতেই সাহিত্য রচনা আরম্ভ করেন। সহসাই কবি ও নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। বিদেশি ভাষা-সাহিত্য চর্চা করে যে গৌরব ও প্রশংসা পেতে চেয়েছিলেন, তা তিনি নিজ ভাষায় সাহিত্য চর্চা করে পেয়েছেন। মাতৃভাষা বাংলাই তাকে দিয়েছে সার্থকতা ও সাফল্য। কাজেই বাংলা ভাষাভাষীদের জন্য মাতৃভাষা বাংলাই অধিকতর হিতকর। # পরবর্তী অংশ ছাপা হবে আগামী বৃহস্পতিবার