একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে খেলাপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা বিষয়ের ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ থেকে একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।প্রশ্ন: ঘ. উদ্দীপকে ‘লক্ষ হূদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা’— প্রবন্ধে বর্ণিত ‘বিশ্ব মানবের সঙ্গে সম্বন্ধ পাতানোরই নামান্তর’—তোমার মতামত উপস্থাপন করো। উত্তর: ঘ. সাহিত্যের মধ্য দিয়ে বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ সৃষ্টি এবং হূদয়ের মাঝে মানুষ বেঁচে থাকতে চায়। মানুষ নিজেকে প্রকাশ করতে চায়। তার অন্যতম প্রধান আশা-আকাঙ্ক্ষা হচ্ছে নিজের অনুভূতি উপলব্ধি অন্যের কাছে প্রকাশ করা। জয়নুল আবেদিনের মতো ছবি এঁকে, রবীন্দ্রনাথের মতো কবিতা-গান লিখে এবং অন্যান্য বড় শিল্পী-সাহিত্যিকদের মতো নিজের হূদয়ানুভূতি ও রূপচেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায়। এভাবে সে বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ গড়ে তুলতে চায় এবং বেঁচে থাকতে চায় লক্ষ হূদয়ের মাঝে। সাহিত্যের জগৎ মূলত নিছক আনন্দের জগৎ। মানব মন স্বেচ্ছায় এ আনন্দের জগতে বিচরণ করতে চায়। সাহিত্য নিয়ে খেলা করার অধিকার আমাদের সবারই আছে। কিন্তু তাই বলে তা ছেলের হাতের খেলনা এবং গুরুর হাতের বেতও নয়। মহৎ কবির সৃষ্টি সর্বজনীন আবেদনে পরিপূর্ণ। তার মানবসত্তা প্রতিনিয়তই বিশ্বমানবসত্তা এবং সভ্যতার সঙ্গে নিত্য-নতুন সংযোগ সাধনের সেতু নির্মাণ করে। মহৎ ও আদর্শ লেখকেরা সাধারণের মতো আত্মকেন্দ্রিক নন। তাঁরা সর্বজনীন এবং বিশ্ব নাগরিক। তাঁদের মানসসত্তা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আবদ্ধ থাকে না। দেশ কালের সীমারেখা পেরিয়ে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তাঁরা আপন ভুবনে বিচরণ করে। একজন মহৎ লেখকের মনে প্রতিনিয়ত যে ভাবের উদয় হয়, সে ভাবকে তিনি কবিতার মাধ্যমে চিত্রিত করে ছড়িয়ে দেন বিশ্ববাসীর কাছে। ফলে কবি মনের সঙ্গে বিশ্বমানবের নতুন সম্পর্ক সৃষ্টি হয়। রঙ্গমঞ্চে অভিনেতারা সংলাপের মাধ্যমে যেভাবে দর্শক-শ্রোতার সামনে তাঁদের মনের কথাটি তুলে ধরেন, কবি-সাহিত্যিকও সেভাবে তাঁদের সৃষ্টির মাধ্যমে পাঠকের কাছে মনের কথাটি তুলে ধরেন। কবি মনের কথাগুলো অসংখ্য পাঠকের মনে প্রবেশ করে। এভাবে কবি মনের সঙ্গে বিশ্বমানবের সংযোগ সৃষ্টি হয়। এর একটাই লক্ষ্য, সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকা। যেমন জয়নুল আবেদিন বেঁচে আছেন তাঁর চিত্রকর্মে আর রবীন্দ্রনাথ বেঁচে আছেন তাঁর কবিতা ও গানে। সুতরাং অনুচ্ছেদের ‘লক্ষ হূদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা’—প্রবন্ধে বর্ণিত ‘বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ পাতানোরই নামান্তর কথাটি যথার্থ বলা যায়।