একাদশ শ্রেণীর সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক আলোচনা  অংশ-৪এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়ে শুধু বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সনাতন পদ্ধতিতেই পড়বে। ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ও সৃজনশীল পদ্ধতির আওতায় আসবে। ধারাবাহিকভাবে বাংলা ১ম পত্রে সৃজনশীল পদ্ধতির নিয়মকানুন ও কলাকৌশল পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে। গতকালের পর আজ চতুর্থ অংশ ছাপা হলো।বর্তমান সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরাও চিকিৎসকের অনুরূপ। তবে এ ক্ষেত্রে রোগীরও (উদ্দীপক) বিশেষ ভূমিকা আছে। যদি রোগী বোবা হয়, চিকিৎসকের কাছে রোগের লক্ষণ সম্পর্কে কিছুই না বলে, তখন চিকিৎসক অনুমানের ওপর নির্ভর করে ওষুধ দেয়। এতে রোগীর মৃত্যুও হতে পারে। এ জন্য সৃজনশীল প্রশ্নের এই প্রয়োগস্তরের প্রশ্নের জন্য একটি উন্নতমানের উদ্দীপক দরকার। উদ্দীপক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করলে প্রয়োগস্তরের উত্তরও যথার্থ হয়। কাজেই পাঠ্যবই থেকে কোনো অংশ বা অনুচ্ছেদ সরাসরি উদ্দীপক হিসেবে দেওয়া হলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন করা কঠিন হয় এবং যথার্থ উত্তরও আসে না। সে ক্ষেত্রে আগের উদ্দীপকটি আবার দেখা যেতে পারে।মা,কত দিন তোমায় দেখি না, তোমার হাতে খাবার খাই না। কি যে এক বিপন্ন-বিষাদের বৃত্তে আমার বসবাস। কী করে তোমায় বলি? মানুষ এত নিষ্ঠুর-বৈষয়িক কেন মা? সব সত্তা দিয়ে চেষ্টা করেও তাদের মন পেলাম না। টাকার গড়ে এরা মনকে পিষ্ট করে। তাই তো তোমাদের প্রতিশ্রুত উপঢৌকন এদের প্রাপ্তির ঝুলিতে জমা না হওয়ায় আমাকে নিষ্পেষিত হতে হচ্ছে। কিন্তু কখনো তোমাদের নিয়ে বক্রোক্তি করলে নির্বিবাদ থাকতে পারি না। বিনিময়ে জোটে অকথ্য নির্যাতন। যার হাতে তোমরা আমাকে সঁপে দিয়েছ সবার আগে সে হাত ওঠাতে দ্বিধা করে না। আমাকে ক্ষমা কর। তোমারা ভালো থেক, শরীরের যত্ন নিয়ো। ইতি মিনু(বিঃ দ্রঃ, চিঠিটি প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের আলোকে লিখিত। মেয়েটি চিঠি লেখার কয়েক দিন পর মারা যায়।)# বাকী অংশ ছাপা হবে আগামীকাল