একাদশ শ্রেণীর সৃজনশীল পদ্ধতি: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক আলোচনা  অংশ-২এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়ে শুধু বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সনাতন পদ্ধতিতেই পড়বে। ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ও সৃজনশীল পদ্ধতির আওতায় আসবে। ধারাবাহিকভাবে বাংলা ১ম পত্রে সৃজনশীল পদ্ধতির নিয়মকানুন ও কলাকৌশল পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে। গতকালের পর আজ দ্বিতীয় অংশ ছাপা হলো।# ৬. মনে রাখতে হবে, উদ্দীপক তৈরি করে এরপর প্রশ্ন করা যায় অথবা প্রশ্ন তৈরি করার পরও উদ্দীপক তৈরি করা যায়।# ৭. উদ্দীপকটি ব্যক্তিকেন্দ্রিক হলে ভালো। তাতে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার মানসম্পন্ন প্রশ্ন করা যায়। # উদ্দীপক তৈরি হলে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার চারটি স্তর যাচাই করার জন্য চারটি প্রশ্ন করতে হবে। যেমন:(ক) জ্ঞানমূলক প্রশ্ন বা জ্ঞানদক্ষতা যাচাইমূলক প্রশ্ন মান-১(খ) অনুধাবনমূলক প্রশ্ন বা অনুধাবনদক্ষতা যাচাইমূলক প্রশ্ন মান-২(গ) প্রয়োগমূলক প্রশ্ন বা প্রয়োগদক্ষতা যাচাইমূলক প্রশ্ন মান-৩(ঘ) উচ্চতর দক্ষতা বা উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন মান-৪জ্ঞানমূলক প্রশ্ন বা জ্ঞানদক্ষতা যাচাইমূলক প্রশ্ন:জ্ঞানস্তর হলো চিন্তনদক্ষতার সর্বনিম্ন স্তর। এর অর্থ আগের জানা কোনো জিনিস স্মরণ করা। এ ধরনের প্রশ্নের উত্তর শিক্ষার্থী মুখস্থ করে দেবে। এ জাতীয় প্রশ্ন করা খুবই সহজ। কী, কে, কখন, কোথায় ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে জ্ঞানমূলক প্রশ্ন করা যায়। যেমন:ক. বনমালীবাবুর প্রশ্নের উত্তরে দেবতা সম্পর্কে হৈমন্তীর বাবার উক্তিটি উল্লেখ করো। ‘আমি যাহা বুঝি না, তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে।’খ. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?# বনফুল গ. হৈমন্তীর বাবার নাম কী?# গৌরীশংকর ঘ. অর্ধাঙ্গি প্রবন্ধে ‘বোধোদয়’ বিদ্যাসাগর রচিত—# ‘শিশুশিক্ষা’ গ্রন্থের তৃতীয়ভাগ বইয়ের নাম। ঙ. গানের পাখিকে তাড়া করে কে?# বায়স-ফিঙেজ্ঞানমূলক প্রশ্ন করার সময় মনে রাখতে হবে—১। কোনোক্রমেই উদ্দীপক থেকে জ্ঞানমূলক প্রশ্ন করা যাবে না। ২। পাঠ্যপুস্তকের যে অধ্যায়ের আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে সেই অধ্যায় থেকেই জ্ঞানমূলক প্রশ্ন করতে হবে। ৩। সরাসরি পাঠ্যবইয়ে যে তথ্য উল্লেখ আছে, তা-ই কেবল শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া যাবে। যে তথ্য বইয়ে উল্লেখ নেই, তা জানতে চাওয়া যাবে না। ৪। দুটো তথ্য বা জ্ঞান উত্তর হিসেবে আসে এ রকম প্রশ্নও করা যাবে না। কারণ সৃজনশীল প্রশ্নে কখনো ভগ্নাংশ বা অর্ধেক নম্বর দেওয়ার সুযোগ নেই। তাই একটি অংশ ভুল করলেও পুরো উত্তরই বাতিল হবে। কাজেই এ জাতীয় প্রশ্নই করা উচিত নয়।৫। যদিও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা মুখস্থ করে দেয়, তবুও এ স্তরে এমন কোনো প্রশ্ন করা যাবে না, যা অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বা শিক্ষার্থীর জেনে খুব একটা লাভ নেই বা কোনো বিশেষ সম্প্রদায়কেন্দ্রিক হয় ইত্যাদি।৬। লেখক বা কবি পরিচিতি, জন্ম, মৃত্যু, পুরস্কার, কোন গ্রন্থ থেকে সংকলিত—এ জাতীয় ২-১টা করা যেতে পারে, বেশি নয়।৭। শিক্ষার্থীকে বুদ্ধি খাটিয়ে উত্তর বের করতে হয় বা জ্ঞানপ্রয়োগ করতে হয়—এ রকম প্রশ্ন করা যাবে না। যেমন—প্রশ্নে বলা হয়, ‘উদ্দীপকের অমুক চরিত্রটি তোমার পাঠ্যসূচির কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে’ অথবা ‘উদ্দীপকের মূলভাব তোমার পঠিত কোন কবিতার মূলভাবের সঙ্গে সংগতিপূর্ণ?’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল