একাদশ শ্রেণীর সৃজনশীল পদ্ধতি: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক আলোচনা  অংশ-৩এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়ে শুধু বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সনাতন পদ্ধতিতেই পড়বে। ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ও সৃজনশীল পদ্ধতির আওতায় আসবে। ধারাবাহিকভাবে বাংলা ১ম পত্রে সৃজনশীল পদ্ধতির নিয়মকানুন ও কলাকৌশল পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে। গতকালের পর আজ তৃতীয় অংশ ছাপা হলো।অনুধাবনমূলক প্রশ্ন বা অনুধাবনদক্ষতা যাচাইমূলক প্রশ্নঅনুধাবন স্তর হলো চিন্তনদক্ষতার দ্বিতীয় স্তর। ‘অনুধাবন’ বলতে কোনো বিষয়ের অর্থ বোঝার ক্ষমতাকে বোঝায়; যা হতে পারে তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারা। এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞান স্তরের তুলনায় অধিকতর দক্ষতার প্রয়োজন হয়। অর্থাৎ পাঠ্যবইয়ে বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তুর বিবরণ দেওয়া থাকে। এ ধরনের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা দিতে বলা হয়। ‘কী বোঝায়’ বা ‘কেন এ ঘটনা ঘটেছে?’ তা ব্যাখ্যা করো বা বর্ণনা করো—এ জাতীয় শব্দ দিয়ে অনুধাবনের প্রশ্নগুলো করা যায়। যেমন:ক. হৈমন্তীর বয়স কী ধরনের সমস্যা সৃষ্টি করেছিল? ব্যাখ্যা করো।খ. হৈমন্তীকে লেখক ‘শিশির’ নাম দিয়েছিলেন কেন?গ. ‘জ্যৈষ্ঠের খররৌদ্রই তো জৈষ্ঠ্যের অশ্রুশূন্য রোদন’—বলতে কী বোঝানো হয়েছে?ঘ. ‘হিমালয়ের তিনি যেন মিতা’—এ উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো।ঙ. ‘দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী’—দ্বারা অপু কী বোঝাতে চেয়েছে?অনুধাবনমূলক প্রশ্ন করার সময় মনে রাখতে হবে—১. কোনক্রমেই উদ্দীপক থেকে অনুধাবনমূলক প্রশ্ন করা যাবে না।২. পাঠ্যপুস্তকের যে অধ্যায়ের আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে সেই অধ্যায় থেকেই অনুধাবনমূলক প্রশ্ন করতে হবে।৩. উদ্দীপক বিবেচনায় না রেখে অর্থাৎ উদ্দীপক ছাড়াই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা দিতে পারবে।৪. অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে শিক্ষার্থী জ্ঞান অংশের উত্তর আগে লিখতে পারে, আবার অনুধাবন অংশের উত্তরও আগে লিখতে পারে। উত্তর দুই প্যারায় লিখতে পারে, আবার এক প্যারাতেও লিখতে পারে। তাতে নম্বর প্রদানে কোনো তারতম্য হবে না। মোট কথা এ জাতীয় প্রশ্নের উত্তরে দেখতে হবে জ্ঞান আর অনুধাবনের উত্তর হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে শিক্ষার্থী পূর্ণ নম্বরই পাবে।প্রয়োগমূলক প্রশ্ন/প্রয়োগদক্ষতা যাচাইমূলক প্রশ্নচিন্তনদক্ষতার তৃতীয় স্তর হলো, প্রয়োগ স্তর। এ জাতীয় প্রশ্নে শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন পরিস্থিতি বা উদ্দীপকে প্রয়োগ করবে। অর্থাৎ শিক্ষার্থী তার শিক্ষাক্রমের আওতায় পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালোভাবে পড়েছে ও বুঝেছে। এখন সে তার অর্জিত জ্ঞান ও অনুধাবন সম্পূর্ণ নতুন ক্ষেত্রে (উদ্দীপকে) প্রয়োগ করবে। বিষয়টি একজন চিকিৎসকের রোগী দেখার মতো। যেমন ধরি, কোনো ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসাশাস্ত্র পড়ল। এ দীর্ঘ সময়ে সে পাঠ্যবিষয় থেকে যা যা শিখল তাই তার জ্ঞান ও অনুধাবন। এরপর যখন সে একটা চেম্বার খুলে প্র্যাকটিস করা শুরু করল তখন সেটা তার প্রয়োগ। তার চিকিৎসাবিদ্যার অর্জিত সব জ্ঞান ও অনুধাবন সে নতুন পরিস্থিতি তথা রোগীর ওপর প্রয়োগ করছে। রোগীর রোগের লক্ষণ দেখে সে প্রেসক্রিপাশন করছে। যদি চিকিৎসকের অর্জিত বিদ্যায় গলদ থাকে, তাহলে তার প্রেসক্রিপশানে রোগী মারা যাবে। আর যদি তার জ্ঞান-অনুধাবন সঠিক হয় তাহলে রোগী দ্রুত সেরে উঠবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল