কমলাকান্তের জবানবন্দি বহুনির্বাচনী অংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।# বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?ক. বঙ্গলিপি খ. দিকদর্শন গ. দর্পণ ঘ. বঙ্গদর্শন২. বঙ্কিমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন?ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় গ. আলিগড় বিশ্ববিদ্যালয় ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়৩. পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া, বাক্যাংশের প্রচলিত অর্থ—i) বিশ্বাস রাখা ii) সরাসরি দেখা iii) উপস্থিত উপলব্ধিকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৪. ‘যেই সাক্ষী এই রকম, তাহাকে আমি চাই না’—এই জটিল বাক্যটির সরল ও চলিতরূপ কোনটি?ক. যে সাক্ষী এ রকম তাকে আমি চাই না খ. আমি এ রকম সাক্ষী চাই না গ. আমি এই সাক্ষী চাই না ঘ. আমি ও সাক্ষী চাই না# অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।বন্যাপ্লাবিত এলাকায় ত্রাণপ্রার্থী লোকদের ধৈর্যধারণ করার জন্য স্থানীয় সেবা সংস্থার পরিচালকের লম্বা-চওড়া বক্তব্য শেষ হলো। বয়স্ক স্কুলশিক্ষক ক্ষুব্ধ কণ্ঠে উচ্চ স্বরে বললেন, ‘আপনার রচনামৃত আমাদের জঠরাগ্নি বা তেষ্টা কোনোটি মেটাতেই সমর্থ নয়। এমনই শুকনো উপদেশে চিঁড়া ভেজানোর মতো পানির বড্ড অভাব।’৫. অনুচ্ছেদের শিক্ষকের সংলাপে ‘কমলাকান্ত’-এর কথোপকথনের কোন দিকটি প্রধানভাবে ফুটে উঠেছে?ক. কৌতুক খ. শ্লেষ গ. চমক ঘ. হেঁয়ালি৬. ‘কমলাকান্তের জবানবন্দি’-এর যে বক্তব্য অনুচ্ছেদটিতে ফুটে উঠেছে তা হলো—i) সমাজের অসংগতি ii) বিচারব্যবস্থার অসারতা iii) অনুষ্ঠানসর্বস্বতাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশ নন্দিনী’ কত সালে প্রকাশিত হয়। ক. ১৯৫৬ খ. ১৮৬৫ গ. ১৮৬৬ ঘ. ১৮৫৬৮. কমলাকান্ত জাতিতে কী ছিল?ক. ব্রাহ্মণ খ. ক্ষত্রিয় গ. বৈশ্য ঘ. শূদ্র৯. প্রবন্ধে কমলাকান্ত সম্পর্কে জানা যায়, তা হচ্ছে—i) সে লেখকের পরিচিত ii) সে সুশিক্ষিত iii) সে উচ্চবর্ণের হিন্দু কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১০. ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্পে কমলাকান্তের বয়স কত উল্লেখ করা হয়েছে? ক. ৫০ বছর খ. ৫১ বছর গ. ৩৫ বছর ঘ. ৬০ বছর। # পরবর্তী অংশছাপা হবে আগামীকাল কমলাকান্তের জবানবন্দি: বহুনির্বাচনী অংশের সঠিক উত্তর: ১. ঘ ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. খ।