প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী একুশে পদক পাওয়ায় তাঁকে সংবর্ধনার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এবং ইউএপি পরিবার। বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদক পেয়েছেন জামিলুর রেজা চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনহার আহমেদ চৌধুরী, সদস্য সি এম শাফি সামি, আবদুল মালেক মোল্লা, অধ্যাপক মোহাম্মাদ শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম আর কবির, ইউএপির সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস ড. আবদুল মতিন পাটোয়ারি, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক এলাহী চৌধুরী। বিজ্ঞপ্তি