এখন কলেজে ভর্তির প্রস্তুতি
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একাডেমিক ট্রান্সক্রিপ্টও এরই মধ্যে পেয়ে যাবে। এবার প্রস্তুতি নিতে হবে কলেজে ভর্তির ব্যাপারে। কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আগে তোমাকে কিছু ব্যাপারে মনোযোগ দিতে হবে। জেনে নাও সেসব।কলেজ নির্বাচনকোন কলেজে ভর্তি হবে, তার নির্বাচন সঠিক হতে হবে। তুমি এসএসসিতে কত জিপিএ অর্জন করেছ, তার ওপরই নির্ভর করবে তোমার ভালো কলেজে ভর্তির সম্ভাবনা। কলেজ নির্বাচন সঠিক হলে, সহজেই ভর্তির সুযোগ পাবে।অনলাইনে ভর্তিএ বছর একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজ অনলাইনের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে। এ ব্যাপারটিও তোমাকে মাথায় রাখতে হবে।অন্যের দেখাদেখিতোমার বন্ধু ভর্তির জন্য ছুটছে নটর ডেম কলেজ বা ঢাকা কলেজে। কিন্তু তোমার জিপিএ কম, তাই তুমি বন্ধুর সঙ্গে এ দুটি কলেজে ভর্তির জন্য না ছুটে বরং মাঝারি মানের কলেজে যাও।নিজের চেষ্টাপড়াটা তোমার নিজের ওপর। ভালো কলেজে ভর্তি হলেই যে এইচএসসিতে জিপিএ-৫ পাবে, এটা না-ও হতে পারে। ভালো ফলের জন্য ভালো কলেজ একটা ব্যাপার হলেও নিজের চেষ্টাটাই মুখ্য।যত্ন করে রাখোকলেজে ভর্তির জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্কুলের প্রশংসাপত্র কিংবা এসএসসির প্রবেশপত্র লাগে। এসব জিনিস এখনই যত্নসহকারে রেখে দাও।কলেজের পরিবেশবর্তমানে অনেক কলেজ গড়ে উঠেছে, যাদের প্রয়োজনীয় কাঠামো নেই, শিক্ষক নেই, ল্যাবরেটরি নেই, লাইব্রেরি নেই। এসব কিছু ভালোভাবে জেনে-বুঝে দেখে নিয়ো, যাতে ভর্তি হওয়ার পর তুমি কোনো ধরনের সমস্যায় না পড়ো।বিভাগ নির্বাচনএসএসসিতে বিজ্ঞান বিভাগে পাস করেছ, এখন কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হবে কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছ, এখন ভর্তি হতে চাও মানবিক বিভাগে। এ রকম কোনো ব্যাপার হলে খুব বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে। মা-বাবা কিংবা ভাই-বোন-বন্ধুর কোনো কথা বিবেচনা না করে, তুমি যে বিভাগে ভর্তি হয়ে ভালো করতে পারবে, সেটিই নেবে।বিষয় নির্বাচনএসএসসির সিলেবাস আর এইচএসসির সিলেবাসের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তাই এইচএসসিতে কোন কোন বিষয় নেবে, তা আগে থেকেই জেনে-বুঝে নেবে। বন্ধু বা বাসার কারও কথা শুনে বিষয় নির্বাচন করবে না।নজর দেবে যে বিষয়েএইচএসসিতে ভালো জিপিএ অর্জন করতে পারলে উচ্চশিক্ষার জন্য তোমার বেশ কাজে আসবে। সে জন্য যেসব বিষয়ে বেশি নম্বর পাওয়া যায় যেমন—পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, হিসাববিজ্ঞান, সাচিবিক বিদ্যাসহ আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো অবশ্যই নেবে।বিভ্রান্ত হয়ো নাঅনেক শিক্ষার্থী বেশ কিছু কলেজের চটকদার বিজ্ঞাপনে ভুলে গিয়ে অনেক টাকা খরচ করে সেখানে ভর্তি হয়। কিছুদিন লেখাপড়া করার পর বুঝতে পারে, কলেজটিতে লেখাপড়ার মান কম, শিখন বান্ধব পরিবেশ নেই। তখন শিক্ষার্থীরা বিপদে পড়ে যায়। তাই কলেজে ভর্তির আগেই, এসব ব্যাপারে ভালো করে খোঁজখবর নিয়ে ভর্তি হতে হবে।