প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এনআইইটি) সঙ্গে বিশ্বব্যাংকের চুক্তি হয়েছে। বাংলাদেশ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস ও এনআইইটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজ প্রতিষ্ঠানটির অবকাঠামো, অত্যাধুনিক ল্যাব স্থাপন এবং শিক্ষকদের দেশ-বিদেশে প্রশিক্ষণের জন্য চুক্তিতে সই করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব (ভারপ্রাপ্ত) মো. আলমগীর, বিশ্বব্যাংকের অপারেশন অফিসার মোকলেছুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি