প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ক্যাম্পাসে সম্প্রতি ‘এশিয়া লিডারশিপ কনফারেন্স ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, এনএসইউ, সেন্টার ফর এশিয়া লিডারশিপ, এশিয়া লিডারশিপ ট্রিক যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এনএসইউ, ইস্ট ওয়েস্ট, আইইউবি এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের রিসার্চ স্কলার এবং সেন্টার ফর এশিয়া লিডারশিপের প্রেসিডেন্ট স্যামুয়েল হ্যাংসু কিম প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।