এনএসইউতে বিজ্ঞানবিষয়ক পাবলিক লেকচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মিলনায়তনে ‘ফ্রন্টিয়ার্স অব সায়েন্স অ্যান্ড পাথওয়েজ অব ডিসকভারিজ ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এক পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তৃতা করেন বাংলাদেশের প্রতিভাবান বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ও এনএসইউয়ের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. জাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাশেম। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর সিরাজুল ইসলাম খান। বিজ্ঞপ্তি।