এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টে বিষয়ে মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ১ জুন থেকে ১৩ জুনের মধ্যে। এনভায়রনমেন্টাল সায়েন্স বা সমমানের যেকোনো বিষয়ে চার বছরের ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সে মোট ৪০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। আবেদনপত্র সংগ্রহ করতে হবে ৫০০ টাকা দিয়ে। আবেদনকারী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে সব পাবলিক পরীক্ষার নম্বরপত্র, সনদ, নাগরিকত্বের সনদ, পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ১৪ জুন ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জুন বেলা ১১টায় এবং পরীক্ষার ফল প্রকাশিত হবে ২১ জুন। যোগ্য প্রার্থীদের ২৫ থেকে ২৯ জুনের মধ্যে ভর্তি হতে হবে। মাস্টার্স কোর্সের ক্লাস শুরু হবে ২৩ জুলাই।কোর্স বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন: সভাপতি, ভর্তি পরীক্ষা কমিটি, এমএস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স ২০১০-১১, ইএসআরএম বিভাগ, মাভাবিপ্রবি।