এবার ভ্যাট প্রত্যাহারের দাবি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এই দাবিতে তাঁরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে মানববন্ধন করছেন।

আজ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল,সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও মানববন্ধনে অংশ নেন। 
তাঁদের অভিযোগ, ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের আগে থেকেই সাড়ে ৪ শতাংশ ভ্যাট দিতে হতো। এবার তা বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে তাঁরা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তবে তাঁরা এবার শুধু বর্ধিত ভ্যাট নয়, পুরো ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া একজন অভিভাবক শিরিন আক্তারের দুই সন্তান ইউনিভার্সেল টিউটোরিয়াল স্কুলে পড়ে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার খরচ বেশি। সরকার যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করেছে, তাই আমরা দাবি জানাচ্ছি ইংরেজি মাধ্যম স্কুলের ওপর আরোপিত ভ্যাটও প্রত্যাহার করা হোক।’