এমএ ইন ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের অধীনে ইংরেজি ডিসিপ্লিনে এমএ ইন ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ৪ আগস্টের মধ্যে। এক বছর মেয়াদি এই কোর্সে ভর্তি হতে শিক্ষার্থীদের ন্যূনতম যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন বা চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। কোনো শিক্ষার্থী শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়ে পাস করলে তিনি এই কোর্সে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনপত্র ও ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ৬০০ টাকা দিয়ে অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগ্রহ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: এ আর এম মোস্তাফিজার রহমান, সভাপতি, এমএ ইন ইংলিশ ল্যাংগুয়েজ ভর্তি কমিটি (শিক্ষাবর্ষ ২০১১-১২ প্রথম ব্যাচ), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৮ ফোন: ০৪১-৭৩২১২৮।