বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার ২০১০ টার্মে কোর্স ক্রেডিট পদ্ধতির অধীনে নিচের বিষয়ে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ছাত্র ভর্তি করা হবে। এমএস ও পিএইচডি: কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বনায়ন ও পরিবেশ, কৃষিতত্ত্ব, ফসল উদ্ভিববিদ্যা, কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন, উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, মৃত্তিকাবিজ্ঞান, বীজবিজ্ঞান ও প্রযুক্তি।যোগ্যতা: এমএস প্রোগ্রাম: প্রার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কৃষি অথবা অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। পিএইচডি প্রোগ্রাম: (১) যেকোনো দেশি/বিদেশি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কৃষি বা সমমানের ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। (২) পিএইচডি প্রোগ্রামে কেবল ইনসার্ভিস প্রার্থীরা আবেদন করতে পারবেন।অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সোনালী ব্যাংকে ৫০০ টাকা জমা দিয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০১০ পর্যন্ত অফিস চলাকালে শিক্ষা শাখা থেকে ভর্তির আবেদন ফরম, ভর্তির নিয়মাবলি ও গ্র্যাজুয়েট ক্যাটালগ সংগ্রহ করা যাবে।আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০১০।নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ: ৪ মার্চ, ২০১০। ভর্তির তারিখ : ১০ মার্চ, ২০১০। অরিয়েন্টেশন: ২৩ মার্চ, ২০১০। ক্লাস শুরু: ২৪ মার্চ, ২০১০।আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিচের সনদপত্র/ডকুমেন্টের ফটোকপি দাখিল করতে হবে: ১. দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি। ২. এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর (পিএইচডি কোর্সের জন্য) ডিগ্রি পাসের সনদপত্র ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট। ৩. ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান বা কোনো গেজেটেড কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত নাগরিকত্ব/চারিত্রিক সার্টিফিকেট। ৪. সর্বশেষ অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রাপ্ত চারিত্রিক সার্টিফিকেট। ৫. সোনালী ব্যাংক, বশেমুরকৃবি শাখায় ভর্তির আবেদন ফরমের জন্য টাকা জমাদানের রসিদ (শিক্ষা শাখার অংশ)। আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সব সনদপত্রের মূল কপি ভর্তির সময় অবশ্যই দেখাতে হবে। ঠিকানা: গাজীপুর, ফোন: ৯২৫২০২০। ওয়েবসাইট: www.bsmrau.edu.bd