এমফিল ও পিএইচডি প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বিভাগ (আইবিএস)-এ ২০১০-২০১১ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি এমফিল এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে এবং পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানব সম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। যোগ্যতা: এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে: (ক) প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/জিপিএ ৩.০০ থাকতে হবে। (খ) প্রার্থীর স্নাতক সম্মান এবং মাস্টার্স শেষভাগ পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম ৫০% এবং অন্যটিতে ৫৫% নম্বর থাকতে হবে অথবা জিপিএ ৩.০০ এবং ৩.২৫ থাকতে হবে। অথবা, এমবিবিএস/বিডিএস/ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি/ডিভিএম/ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জারি/এমএসসি (ইঞ্জিনিয়ারিং)/এমএজি/সমমান পাস প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫% নম্বর অথবা সমমান জিপিএ থাকতে হবে।স্নাতক সম্মান এবং মাস্টার্স শেষভাগ পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম ৫০% এবং অন্যটিতে ৫৫% নম্বর নেই এমন প্রার্থীকে বিশেষ বিবেচনায় ভর্তি করা যেতে পারে, যদি স্বীকৃত কোনো গবেষণা জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনাসহ তাঁর ডিগ্রি পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে অন্তত চার বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী অথবা জিপিএ ২.৫-এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে: প্রার্থীর এমফিল/সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা, এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতাসহ প্রার্থীকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/সরকারি/স্বায়ত্তশাসিত কোনো সংস্থা থেকে পিএইচডি প্রোগ্রামের জন্য ফেলোশিপপ্রাপ্ত হতে হবে।নগদ একশ টাকা অথবা সমপরিমাণ টাকার ব্যাংক ড্রাফট (ব্যাংক ড্রাফট অবশ্যই সচিব, আইবিএস-এর অনুকূলে হতে হবে) জমা দিয়ে পরিচালক, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর অফিস থেকে আবেদনপত্র ও নিয়মাবলি ২৮-০২-২০১০ তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে। এছাড়া একশ টাকার ব্যাংক ড্রাফটসহ ২০ টাকার ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানা সংবলিত খাম পাঠিয়েও ভর্তির আবেদনপত্র ও নিয়মাবলি ওই তারিখের মধ্যে সংগ্রহ করা যাবে। ভর্তির জন্য পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে পাঁচশ টাকার ব্যাংক ড্রাফট (সচিব, আইবিএসএস-এর অনুকূলে) জমা দিতে হবে। অগ্রণী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের ড্রাফট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র ০৪-০৩-২০১০ তারিখ দুপুর দুইটার মধ্যে আইবিএস অফিসে সংস্থাপন শাখায় অবশ্যই পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ১৯-০৩-২০১০ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৫-০৩-২০১০ তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই ১০-০৬-২০১০ তারিখের মধ্যে ভর্তি হতে হবে।ইনস্টিটিউট এবং ভর্তিসংক্রান্ত বিশদ বিবরণ সংবলিত নির্দেশিকা ৫০ টাকার বিনিময়ে ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা যাবে। ওয়েবসাইট: www.ru.ac.bd/ibs/ibshome.htm